| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অপু বিশ্বাসের সহায়তায় ওমরাহ করতে গেলেন সেই গরু ব্যবসায়ী

পবিত্র ওমরাহ পালন করতে গেলেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হওয়া সেই রইস উদ্দিন।

বিস্তারিত...

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্টার জলসার সিরিয়ালের শুটিং সেট

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ওপার বাংলার ম্যাকনেল স্টুডিও নামের একটি স্টুডিও। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে অবস্থিত সেই স্টুডিওতে চলছিল ‘বুলেট সরোজিনী’র শুটিং এর কাজ। যে সিরিয়ালটি প্রচার করা হয় ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসায়।

বিস্তারিত...

মন দিয়ে মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয় : জয়া

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ ছবিটি দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে মুক্তির আগেই ছবির কেন্দ্রীয় চরিত্র 'কুসুম'-এর অভিনেত্রী জয়া আহসানের একটি মন্তব্য নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে।

বিস্তারিত...

ক্ষমতা মানুষকে বানায় দানব : মম

অভিনেত্রী জাকিয়া বারী মম বলেছেন, ক্ষমতা মানুষকে বানায় দানব। আর দানবের শিল্পী পরিচয় বিলীন হয়ে যায়।

বিস্তারিত...

কবে মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের বায়োপিক?

সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য জীবনের গল্প। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকা এই কিংবদন্তীর বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

বিস্তারিত...

শুটিং বন্ধের নির্দেশে ক্ষোভ প্রকাশ শিল্পী-নির্মাতাদের

একটি আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি পরিচিত শুটিং হাউজে নাটক ও সিনেমার শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় আবাসিক এলাকা কল্যাণ সমিতি।

বিস্তারিত...

তার কাছ থেকে কী নেব, যা আমার কাছে নেই

এক সময়ের আলোচিত জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলীর প্রেম, বিচ্ছেদ এবং তারপর দীর্ঘ নীরবতা ভেঙে এবার একে অপরের প্রশংসায় মুখর হলেন। প্রায় ৯ বছর পর মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত শেষ ছবি ‘ধূমকেতু’। এই ছবির প্রচারকে কেন্দ্র করেই যেন ফের আলোচনায় উঠে এসেছেন এই প্রাক্তন জুটি।

বিস্তারিত...

উত্তরায় সিনেমা–নাটকের শুটিং বন্ধে চিঠি, শিল্পীদের ক্ষোভ

শুটিং কার্যক্রম বন্ধে হাউস মালিকদের চিঠি দিয়েছে উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি। গত ২০ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে।

বিস্তারিত...

সমাজের চোখে জিনস ছিল খারাপ মেয়েদের পোশাক: বাঁধন

আমি একসময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে—মেধাবী, বিনয়ী, আর পরতাম একেবারে সমাজ যেভাবে চায়, সেভাবেই। মা-বাবা যা পরাতে চাইতেন, সমাজ যা ভদ্র বলে মানত, সেটাই গায়ে দিতাম। কৈশোরে কখনো জিনস পরিনি, কারণ সমাজের চোখে ওটা ছিল “খারাপ মেয়েদের” পোশাক।

বিস্তারিত...

তিনটা রাত কীভাবে পার করেছি শুধু আমি জানি: পরীমনি

হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী পরীমনি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় র্মান্তিক সব ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। আগের চেয়ে এখন তিনি অনেকটাই সুস্থ। কিন্তু গত তিন রাত কাটিয়েছেন খুবই অস্বস্তিতে।

বিস্তারিত...

দক্ষিণী সিনেমায় জাহ্নবীর দাপট, পারিশ্রমিক এখন ৬ কোটি

বলিউডের তরুণ প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুর এখন দক্ষিণ ভারতীয় সিনেমায় নতুন সেনসেশন। এনটিআর জুনিয়রের সঙ্গে ‘দেভারা’ ছবিতে আলোচিত অভিষেকের পর এবার আরও বড় বাজেটের তেলেগু সিনেমা ‘পেড্ডি’-তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এই ছবির জন্য নিজের পারিশ্রমিক বাড়িয়ে ৬ কোটি রুপিতে নিয়ে গেছেন জাহ্নবী, যা আগের চেয়ে এক কোটি বেশি।

বিস্তারিত...

রাশমিকার নতুন পরিচয়, লঞ্চ করলেন নিজের পারফিউম ব্র্যান্ড ডিয়ার ডায়রি

দক্ষিণের প্রথম সারির অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার পর্দার গণ্ডি পেরিয়ে পা রাখলেন উদ্যোক্তা জগতে। এক সময় যে নাম কেবল রোমান্টিক হিট কিংবা অ্যাকশন ব্লকবাস্টারে শোনা যেত, এবার সেটি নতুন পরিচয়ে হাজির নিজস্ব পারফিউম ব্র্যান্ডের মালিক হিসেবে।

বিস্তারিত...

সবাই বিচারক হয়ে উঠছে, পরিবারগুলো ট্রমায় ডুবছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণহানিতে স্তব্ধ গোটা দেশ। স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক চিত্রের সাক্ষী হয়নি দেশের মানুষ। ইতোমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই শিশু।

বিস্তারিত...

দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে না পেরে বিয়ের পথ, সিনেমা থেকে দূরে চলে যান

‘হাম’, ‘আঁখে’, ‘গাওয়াহ’-এর মতো ছবি দিয়ে বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রী শিল্পা শিরোদকর অনেক দিন ধরেই আর সিনেমা করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড থেকে দূরে থাকার কারণ প্রকাশ করেছেন তিনি।

বিস্তারিত...

মাইলস্টোন শিক্ষার্থীদের পাশে জেমস, কনসার্টের আয়ের অংশ যাবে সহায়তায়

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা নগরবাউল ব্যান্ডের একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ জুলাই, ফিলাডেলফিয়ায়। আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, এ কনসার্টের আয় থেকে একটি উল্লেখযোগ্য অংশ দেওয়া হবে মাইলস্টোন কলেজের হতাহত শিক্ষার্থীদের পরিবারের সহায়তায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪