বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত মানেই পর্দায় সাহসী দৃশ্য। এবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কর্মস্থল হোয়াইট হাউসে গেলেন তিনি। সেটি আবার ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনারে। অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন ছবি ও ভিডিও। সেই পোস্ট দে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে দেশজুড়ে সংঘাত, নাশকতা ও অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই রোষানল থেকে বাদ যায়নি সাংস্কৃতিক কেন্দ্রগুলোও। বিশেষ করে সংগীত শিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ ‘ছায়ানট’ ভবনে ভাঙচুরের ঘটনা গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে সংস্কৃতি অঙ্গনে।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের লড়াকু যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় সিনেমা সিরিজ ‘অ্যাভাটার’। শুক্রবার বিশ্বজুড়ে মুক্তির পাশাপাশি ঢাকায় স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। নিজের সাবলীল অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকদের মনেই জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের নাটক ও সিনেমার নিয়মিত খোঁজখবর রাখেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন সোহিনী।
ভারতীয় অভিনেত্রী-চলচ্চিত্র নির্মাতা মালতী চাহার। টিভি অনুষ্ঠান বিগ বসের ১৯তম আসরে অংশ নিয়েছিলেন তিনি। বিগ বসের ঘর থেকে বেরিয়ে সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দিয়েছেন। এ আলাপচারিতায় কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। মালতী বলেন, দু-একবার মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। অনেকেই শরীরি
মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা হাওয়া-এর পর প্রায় তিন বছর বিরতি দিয়ে নতুন সিনেমা রইদ নিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী নাজিফা তুষি। এই ছবিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে চরিত্রটিকে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তুলতে গিয়ে তুষিকে পার হতে হয়েছে শারীরিক ও মানসিক কষ্টের এক কঠিন সময়।
নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা বর্তমানে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। অভিনয়ে অনিয়মিত থাকলেও ব্যবসায়িক সাফল্যে তাঁর মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা)।
হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাবেক স্ত্রীর করা মামলায় এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সাবেক সংসদপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুন সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসু নির্মিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির শুটিং সেটেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সিনেমাটির শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।
নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো বলিউড কুইন মাধুরী দীক্ষিত তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে এই সাফল্যের আলোকোজ্জ্বল পথেও একটি ঘটনা তার জন্য কালচে দাগ হিসেবে থেকে গেছে। তা হলো ফিরোজ খান পরিচালিত ‘দয়াবান’সিনেমার একটি দৃশ্য, যা নিয়ে দীর্ঘ বছর পরে মাধুরী মুখ খুলেছেন।
ঢাকাই চলচ্চিত্রের পোস্টারবয় নায়ক আরিফিন শুভ সম্প্রতি মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘নূর’ সিনেমায় অনস্ক্রিন নিজের চুল ছেঁটে একটি বিরল দৃশ্যে অভিনয় করেছেন। মাত্র ৮ মিনিটের জন্য চুল ফেলার এই সিদ্ধান্ত দর্শক এবং সমালোচকদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করেছে।
চুম্বনের দৃশ্য সিনেমায় উত্তাপ যোগ করতে পারে। যদিও সিনেমায় এই ধরনের দৃশ্যগুলো স্বাভাবিকভাবেই দেখা যায়, কিন্তু কখনো কখনো পরিচালকেরা অতিরিক্ত চুম্বনের দৃশ্য ব্যবহার করে পুরো সিনেমার মান নষ্ট করে দেন বলে অভিযোগ আছে। একটি হিন্দি সিনেমা আছে যেটিতে ৩০টি চুম্বনের দৃশ্য থাকার পরও ফ্লপ হয়।
বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার ঘটনা খুব বেশি নেই। দীর্ঘদিন ধরে সেই জায়গাটি ছিল প্রায় অপ্রবেশযোগ্যই। অনেক আলোচনা, প্রত্যাশা আর অপেক্ষার পর অবশেষে সেই নীরব ভাঙন ঘটল। বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঢাকার এই চিত্রনায়ককে।
সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম আটকের বিষয়টি জানান।