নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে বিয়ের পর থেকেই আলোচনায় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিয়ের ছবি। পরে সামান্থা নিজেও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। এর মধ্যে একটি ছবিতে মেহেদি রাঙা হাতে তার আঙুলে থাকা বিয়ের আংটি সবার নজর কাড়ে আর সেখান থেকেই শুরু হয় আংটি নিয়ে ব্যাপক আলোচনা।
চিত্রনায়িকা মৌ খান। ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে তার। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমায়ও অভিনয় করেন তিনি। যদিও কোনোটিতেই তেমন সাড়া ফেলতে পারেননি। দীর্ঘদিন ধরে হাতে তেমন কোনো কাজও নেই তার।
ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি একের পর এক চমক দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমা, বিজ্ঞাপন কিংবা জনসম্মুখ—যেখানেই তিনি উপস্থিত হচ্ছেন, সেখানেই তৈরি হচ্ছে নতুন ট্রেন্ড। এর মধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন, শাকিব
বিশ্ব সিনেমার মানচিত্রে দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেছে সৌদি আরব। দেশটিতে এখন সারা বছরই চলে চলচ্চিত্র উৎসব এবং তারকাদের আনাগোনা। সেই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর শুরু হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের’পঞ্চম আসর, যা ১০ দিন ধরে চলবে এবং ৫০টির বেশি দেশের শতাধিক ছবি প্রদর্শিত হবে।
বাংলার মরমী সাধনা, লোকঐতিহ্য ও বহুধর্ম দর্শনের সুর মূর্ছনায় অমর হয়ে আছেন সাধক কবি হাছন রাজা। আজ তাঁর প্রয়াণ দিবস। ১৯২২ সালের ৬ ডিসেম্বর এই লোককবি দেহান্তরিত হন।
হৃদয় খান প্রকাশ করেছেন তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’–এর অফিসিয়াল টিজার। ছয় বছর ধরে আটকে থাকা ২৫ মিনিটের চলচ্চিত্রটি ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে বলে জানানো হয়েছে, যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি।
টিসকা চোপড়ার প্রথম ওয়েব ফিল্ম ‘সালি মহব্বত’—নামটির মধ্যেই লুকিয়ে আছে সম্পর্কের জটিলতা, আবেগ ও অদৃশ্য রহস্যের টান। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন রাধিকা আপ্তে। আগামী ১২ ডিসেম্বর জি৫-এ মুক্তি পেতে যাওয়া ছবিটির নতুন ট্রেলার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীরা যেন নতুন করে আবিষ্কার করছেন এই অভিনেত্রীকে।
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার যোগদানের
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার সামাজিকমাধ্যমে সর্বদা সক্রিয় থাকেন। বিশেষ করে ফেসবুকে তিনি শেয়ার করেন কাজের খবর, ব্যক্তিগত ভাবনা ও নানা ঘটনা, যা ভক্তদের কাছে হয়ে ওঠে প্রিয় ও চিন্তাজাগানো বিষয়।
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানান মুহূর্ত ভাগ করে নেওয়ার অভ্যাস তার দীর্ঘদিনের। তবে এবার নিজের পোস্টে নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন এই গায়িকা।
রাশিয়ান হাউস ঢাকার উদ্যোগে ‘বন্ধুত্বের সম্প্রীতি রাশিয়ান পাবলিক ডিপ্লোম্যাসির ১০০তম বার্ষিকী ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপন’ উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৬টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
‘সিনেমার প্রতি ভালোবাসা’ শ্লোগানে পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেদ্দার ঐতিহাসিক আল-বালাদে শুরু হয়েছে। উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত এবং এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান চলচ্চিত্র মেলা হিসেবে গড়ে উঠেছে।
চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের বিভিন্ন রূপে পর্দায় হাজির হতে হয়। করতে হয় বিভিন্ন দৃশ্যে অভিনয়। কখনও আব্রুও সরাতে হয়। এবার সেরকম অভিজ্ঞতা ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। জানালেন, অর্ধনগ্ন হয়ে অভিনয় করেছেন।
শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ। তিনি ব্যাস্ত আছেন ‘মালিক’ সিনেমার শুটিংয়ে। চুপিসারে চলমান এ ছবির সেটে লাগা আগুনে পুড়ে আহত হন শুভ। তবে বিষয়টি নিয়ে ছবি সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি। জানা গেছে, অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে শরীরে আগুন
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেন এবার পাকাপাকিভাবেই গানের জগতে নিজের অবস্থান জানান দিলেন। বেশ কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মুক্তি পেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে তার গাওয়া দ্বিতীয় দ্বৈত গান ‘মন গলবে না’। এই গানের মাধ্যমে ফারিণ শুধু অভিনেত্রী নন, একজন পুরোদস্তর গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন।