ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব। রাজনীতি, খেলাধুলা কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনগুরুত্বপূর্ণ নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন।
নানা প্রতিশ্রুতিতে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার। এখন পুরো দেশ তাকিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের দিকে। এ নিয়ে আলোচনা এখন দেশের প্রতিটি অঙ্গন। এই আলোচনার বাইরে নয় শোবিজ তারকারা। বাংলাদেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতিও সরব হয়েছেন নির্বাচনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা ও আলোচনা। এরই মধ্যে ভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দেওয়ায় নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার এই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি পরিচিত হিরো আলম নামে।
চিত্রনায়ক ওমর সানী নতুন করে আলোচনায় এসেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, বের করেন কোনো কিছু আমার খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব। পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি সামাজিক মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন।
ফের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি বাবা-মায়ের বাড়িতে আয়োজন করা হয়েছিল তার ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান, যা ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে আনন্দময় ও উজ্জ্বল হয়ে ওঠে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে দেশের বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনার উত্তাপ আরও বেড়েছে। এ সময়ে রাজধানীর ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ও দেশের বিশিষ্ট শিল্পীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি কৌতূহল রয়েছে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন সে বিষয়েও।
রাজনীতি মানেই স্লোগান, মিছিল কিংবা বক্তৃতা- এই প্রচলিত ধারণা ভাঙতে চলেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা দুলাল দে। তার দ্বিতীয় সিনেমা ‘ফাঁদ’র মাধ্যমে ভিন্ন দৃষ্টিতে রাজনীতিকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। সারা দেশে বইছে নির্বাচনের উত্তাপ হাওয়া। নির্বাচনি প্রচারে দেখা গেল ‘ম্যাডাম ফুলি’ খ্যাত আলোচিত চিত্রনায়িকা শিমলাকে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে দেশের শিল্পীদের একটি দলকে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়।
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে ফোনকলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিদেশ থেকে একটি অজানা নম্বর ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ও ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ওই কার্ডে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে, শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। কার্ডটির সঙ্গে একটি লিংকও সংযুক্ত করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।
চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান এবার সংসদ সদস্য হিসেবে ভোটারদের সামনে নিজের আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে খল চরিত্রে দর্শকদের মনে জায়গা করা এই তারকা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এবার তিনি সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হয়ে সংসদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
দক্ষিণী সিনেমা জগৎ থেকে বলিউড সবখানেই এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে হতে পারে এই তারকা জুটির। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।
এবার আরেক নাসিরকে নিয়ে কথা বললেন অভিনেত্রী হুমায়রা সুবহা। বেশ কয়েক বছর আগে একটি ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সাথে নিজের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ করে আলোচনায় এসেছিলেন।