বাবাদের সারাজীবনের পরিশ্রম, ত্যাগ ও নীরব যন্ত্রণাকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’ প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। পরিবারের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া বাবার অদৃশ্য সংগ্রাম ও অব্যক্ত কষ্ট, নাটকটি সেই বাস্তবতাকে নতুনভাবে সামনে এনেছে দর্শকদের কাছে।
‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শিডিউল অনুযায়ী, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে মতিঝিলের দিলকুশা এলাকায় রাস্তায় তার শুটিং চলছিল। আর তখনই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ।
ছুটির দিনে সকালে এক ভয়াবহ আতঙ্ক দিয়ে দিন শুরু করল বাংলাদেশের মানুষ। এমন সময়ে ভূমিকম্প নিয়ে আতঙ্ক বিরাজ করছে কোটি মানুষের মনে। হয়তো অনেকের অজানা, এই পৃথিবীতে বহু ভয়ঙ্কর কিছু ভূমিকম্পের ঘটনা ঘটেছে; যা নিয়ে নির্মাণ হয়েছে চলচ্চিত্র। চলুন তবে দেখে নেওয়া যাক, এই চলচ্চিত্রগুলোর গল্প কী!
রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে অনুভূত হওয়া শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ৫.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। হঠাৎ এই কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ভবন থেকে দ্রুত বের হয়ে আসেন, বিশেষ করে নারীরা অপ্রস্তুত অবস্থায় ঘর ছেড়ে বের হওয়ার ঘটনাও দেখা যায়।
রাজধানীর বসুন্ধরায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কোনো কনসার্ট হচ্ছে না বলে জানিয়েছে বসুন্ধরা গ্রুপ। গণমাধ্যমে ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে কিংবা ১৩ ডিসেম্বর বসুন্ধরা মাঠে তার কনসার্ট হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ জানায়—এ ধরনের কোনো আয়োজন সম্পর্কে তারা জানেন না এবং তাদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি।
শুক্রবার (২১ নভেম্বর) ভোরে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল পর্ব। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতার ৭৪তম আসর আয়োজন করা হয়।
বিশ্বের শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৪তম মিস ইউনিভার্সের মুকুট জিতে নিয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। এ বছরের প্রতিযোগিতায় ফাইনাল পর্বে পৌঁছান মেক্সিকো, থাইল্যান্ড, ফিলিপাইনস, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের প্রতিনিধিরা।
আবারও ঢাকার মঞ্চে উঠতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তার বিশেষ কনসার্ট ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। বুধবার ফেসবুকে এক পোস্টে নিজেই বিষয়টি জানান তিনি। কনসার্টের আয়োজন করছে মেইন স্টেজ ইঙ্ক।
মিস ইউনিভার্সের মঞ্চে ঝলমলে আলোয় যখন সারা দুনিয়ার সুন্দরীরা সারিবদ্ধ ভাবে দাঁড়ানো, ঠিক সেই মুহূর্তেই ঘটল এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ল দুনিয়াজুড়ে।
থাইল্যান্ডের পাকক্রেট শহরে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এ আয়োজনে এবার ফিলিস্তিনের পতাকা বহন করছেন দুবাইয়ে বসবাসরত ২৭ বছর বয়সী ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন তিনি।
থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। সময় আছে মাত্র একদিন, এরপরেই জানা যাবে কার মাথায় উঠতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি ধানুশ ও সাই পল্লবীকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে এমন জোরালো গুঞ্জনে তুমুল উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তমহলে। ‘মারি টু’ সিনেমায় তাদের দুর্দান্ত রসায়ন এবং বিশ্বব্যাপী ভাইরাল হওয়া ‘রাউডি বেবি’ গানের সাফল্যের পর থেকেই দর্শকদের প্রত্যাশা ছিল এই জুটিকে আবারও একসঙ্গে দেখার। অবশেষে সেই অপেক্ষার যেন অবসান হতে চলেছে।
বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবার উপস্থিতি জানালেন এক আধ্যাত্মিক অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার এবং আরও অনেকে।
দ্বিতীয়বার বাবা হওয়ার এক মাস পর নবজাতক কন্যা সিপারার প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউড অভিনেতা ও পরিচালক আরবাজ খান এবং তাঁর স্ত্রী সুরা খান। মেয়ের হাত ও পায়ের দুটি ছবি প্রকাশ করে আরবাজ জানান, তাঁদের নতুন সদস্যই এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের সংসার ভেঙে গেছে। চিত্রগ্রাহক বিপিন পুঠিয়াঙ্কমের সঙ্গে এ অভিনেত্রীর এটি তৃতীয় সংসার ছিল। মীরা তার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।