ঢাকা, আমি তোমাকে ভালোবাসি—মাইক্রোফোন হাতে ভাঙা ভাঙা বাংলায় বললেন রাজা মির। ১৩ নভেম্বর ঢাকার উত্তরায় একটি আইওয়্যার (চশমা) ব্র্যান্ডের উদ্বোধন করেন পাকিস্তানি ছোট পর্দার তারকা আহাদ রাজা
বিয়ে করতে যাচ্ছেন নির্মাতা অমিতাভ রেজা কিন্তু পাত্রী কে ! পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। অমিতাভ ও মুশফিকা দুজনেই তাঁদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের হয়ে লড়ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বর্তমানে ভোটিং পর্বে তিনি বিশ্বব্যাপী ১২১ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে অবস্থান করছেন তিনি। মিস ইউনিভার্সের মুকুট জয়ের লক্ষ্যপূরণে দেশবাসীকে মিথিলা আহ্বান জানিয়েছেন—কোনোভাবেই ভোট দেওয়া বন্ধ করা যাবে না!
নানা নাটকীয়তার পর গত মাসের মাঝামাঝি দুধ দিয়ে গোসল করে রিয়া মণিকে তালাক দেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এর আগে নিজের ওপর হামলার ঘটনায় স্ত্রীর জড়িত থাকার অভিযোগ তোলেন আলম। হামলার ঘটনার রেশ ধরেই রিয়াকে তালাক দেন তিনি।
বর্তমান সময়ের তমুলু জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনার সঙ্গে একের পর এক চমক দিচ্ছেন নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি। গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন পর্বে দেখা যায় ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র নেহালকে। এবার এটির সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও।
বহুদিন পর নতুন ছবি ‘রঙ্গনা’দিয়ে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। কিন্তু ছবিটির কিছু অসম্পূর্ণ দৃশ্য প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। প্রযোজনা সংস্থার এমন অপেশাদার আচরণের কারণে তিনি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন।
কাজের জন্য বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলের রুমে দীঘির অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতাকর্মী একটি চিঠি রেখে যান। প্রিয় তারকার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা প্রকাশ করা সেই চিঠি দেখে দীঘি রীতিমতো আবেগাপ্লুত হয়েছেন।
ভারতের আলোচিত ও বিতর্কিত মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া ফের শিরোনামে—তবে এবার কোনও ফটোশুট বা বক্তব্যের কারণে নয়, বরং সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের জটিলতায় বিপাকে পড়েই। বক্ষসৌন্দর্য বাড়ানোর জন্য আগের করা সার্জারি তার শরীরেই বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করায় তাকে দ্রুত হাসপাতালে যেতে হয়।
বলিউডের সুপরিচিত দম্পতি অজয় দেবগন ও কাজল ২৬ বছরের বেশি সময় ধরে একসাথে কাটানো তাদের বৈবাহিক জীবন নিয়ে সম্প্রতি খোলামেলা মন্তব্য করেছেন। বিশেষত বিয়ে ও ভালোবাসার মান নিয়ে তাদের মন্তব্য আলোচনায় এসেছে।
২০১৯ সালে লভ রঞ্জনের ‘দে দে প্যায়ার দে’ যখন মুক্তি পায়, তখন তা শুধু একটি হিট কমেডি-রোমান্স ছবিই ছিল না; এটি ছিল একটি সামাজিক প্রথার ওপর করা হালকা-পাতলা, তীব্র আঘাত। ঘন কুয়াশায় মোড়া লন্ডন শহরের এক কোণে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী ব্যক্তি। এক হাতে কফির কাপ।
থ্রি ইডিয়টস’র সেই কিশোর 'মিলিমিটার' এখন পরিণত যুবক। তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মজাদার মন্তব্য করেছেন, যা তার চরিত্রটিকেও স্মরণ করেছে। যেমন এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘মিলিমিটার এখন কিলোমিটার হয়ে গেছে।’
ঘটনাটি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের;দুই বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো,এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। এর পেছনে কি বড় একটি চক্র রয়েছে
১২১টি দেশের প্রতিযোগীদের নিয়ে থাইল্যান্ডে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। সব প্রতিযোগীকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করছে কর্তৃপক্ষ। নানা বিভাগে শুরু হয়েছে ভোটিং। ‘পিপলস চয়েজ’ বিভাগে বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে ৩ নম্বরে চলে আসে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার নাম।
বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে কাজ করা প্রিয়াঙ্কা চোপড়া আবারও ফিরছেন ভারতীয় চলচ্চিত্রে। ২০২১ সালে আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’এর পর এবার তিনি দক্ষিণ ভারতের কিংবদন্তি নির্মাতা এস. এস. রাজামৌলির পরিচালনায় নতুন ছবি ‘গ্লোবট্রটার’এ অভিনয় করছেন।
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আলোচিত সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-৭৪তম আসরে, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ।