২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য নিয়ে এবার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ দেখতে এক হাজার ডলারের বেশি দামে টিকিট কিনবেন না তিনি নিজেও।
আর মাত্র ৩৩ দিন পর শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। তবে এখনো বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্ম টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ব কেনেনি। ফলে দেশের দর্শকদের জন্য বিশ্বকাপ দেখা অনিশ্চয়তার মুখে পড়েছে। সম্প্রচার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রচার স্বত্বের উচ্চ মূল্য, সীমিত বিজ্ঞাপন আয় এবং বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচের সময় অনুকূলে না থাকায় সম্প্রচারকারীরা আগ্রহ দেখাচ্ছেন না।
বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) একসঙ্গে খেলার সময় গড়ে ওঠা বন্ধুত্ব এখনো অটুট—আবারও তা প্রমাণ করলেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই তারকা হলেও নেইমারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর মেজর কোনো ট্রফি জিততে না পারার খরা কাটাতে চলেছেন।
পূর্বাচলে নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামের পাশেই আন্তর্জাতিক মানের একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলের দীর্ঘদিনের ভেন্যু সংকট কাটাতে ৩৮ একর জমির একটি সম্ভাব্য স্থান বিবেচনায় নেওয়া হচ্ছে।
ফুটবল বিশ্বের চিরচেনা ‘GOAT’ বিতর্কে নতুন করে তীব্র আলোচনা সৃষ্টি করলেন ব্রিটিশ সাংবাদিক ও উপস্থাপক পিয়ার্স মরগান। নিজের নির্বাচিত সর্বকালের সেরা একাদশ প্রকাশ করে তিনি বাদ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি-কে। শুধু তাই নয়, মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবেও মানতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই লেগের সেমিফাইনালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ৬-৫ গোল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা।
দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে গানাররা।
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তবে এবারের আসর ঘিরে ভারতের দর্শকদের জন্য তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। রিলায়েন্স–ডিজনির যৌথভাবে দেওয়া ২ কোটি ডলারের সম্প্রচার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিফা।
লা লিগায় শিরোপার দৌড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে। রোববার (৩ মে) রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেলেও শিরোপার সমীকরণে এখনো এগিয়ে আছে বার্সেলোনা।
কানাডার ভ্যাঙ্কুভার কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় যখন ফিফার ডেলিগেটরা রাজকীয় মধ্যাহ্নভোজে ব্যস্ত, ঠিক তার কয়েক গজ দূরেই হাহাকার ঝরে পড়ছিল জিব্রিল রাজউবের কণ্ঠে। স্যুট আর মাথায় কেফিয়েহ পরা ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের এই সভাপতি যখন ইসরায়েলি হামলায়
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে কেন্দ্র করে বুয়েন্স আয়ার্সে মামলার শুনানি চলছে। মামলায় অভিযুক্ত এক মনোবিদ আদালতে জানিয়েছেন, ম্যারাডোনার বাইপোলার ডিসঅর্ডার (জটিল মানসিক রোগ) ছিল এবং তিনি ছিলেন নার্সিসিস্ট (আত্মতৃপ্তিতে ভোগা) ব্যক্তিত্বের অধিকারী। এর পাশাপাশি তার জন্য সম্পূর্ণ অ্যালকোহলবিহীন চিকিৎসা পরিকল্পনা প্রয়োজন ছিল বলে আর্জেন্টাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয়েছে ফিফার ৭৬তম কংগ্রেস। যেখানে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজুব এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানের। তবে এ সময় সুলিমানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান জিবরিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠলেও তাদের মাঝে স্পষ্ট ব্যবধান ছিল।
মাঠে খেলোয়াড়দের আচরণ ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন করে লাল কার্ডের নিয়মে পরিবর্তন আনছে ফুটবলের আইন নির্ধারণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের সঙ্গে বিতর্কের সময় মুখ ঢেকে প্রতিবাদ করা বা খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার মতো আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।
আগামী বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দর্শকদের জন্য থাকছে বাড়তি আকর্ষণ। উত্তর আমেরিকার জনপ্রিয় সামাজিক সংস্কৃতি ‘টেইলগেটিং’ এবার বিশ্বকাপের ভেন্যুতেও অনুমোদন পেয়েছে। এতে খেলা শুরুর আগেই স্টেডিয়ামের পার্কিং এলাকায় ভক্তদের আড্ডা, খাবার ও উদযাপনের সুযোগ থাকছে।