কম্বোডিয়ার বিভিন্ন স্কাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরবেন। তারা থাই এয়ারওয়েজের TG-321 ফ্লাইটে
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে আটক করেছে দেশটির সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে পরিচালিত চারটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য নতুন কঠোর আইন আনতে যাচ্ছে সরকার। নতুন প্রস্তাবিত আইনে, সফল আশ্রয়প্রার্থী হতে হলে রাষ্ট্রীয় খরচে থাকা-খাওয়ার ব্যয় বাবদ প্রায় ১০ হাজার পাউন্ড বা প্রায় ১৬ লাখ ৩০ হাজার ৮৪৪ টাকা পরিশোধ করতে হবে।
ইতালির রাজধানী রোমে ভয়াবহ এক হত্যাকাণ্ডে একই পরিবারের তিন বাংলাদেশি সদস্য নিহত হয়েছেন। দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পরিবারের প্রধান, তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সী ছেলে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীরা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধ হওয়ার এবং দেশটিতে কর্মসংস্থানের সুযোগও পাবেন।
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসানাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হারুন ও রাসেল। তারা একই এলাকার বাসিন্দা এবং প্রতিবেশী ছিলেন।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার(২৯ মে) নিহতের সহকর্মী ও সৌদি প্রবাসী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাহাদি রাজ শুভ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। এই হামলায় গুরুতর আহতদের মধ্যে চারজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। আহতদের সার্বিক তালিকায় নারী ও শিশুও অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার (২৮ মে)দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়।
যুক্তরাজ্যের নর্থ ওয়েস্ট অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে দেশটির শিক্ষা খাতে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি সামনে আসার পর ফৌজদারি তদন্তের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা নীতিমালা ও নিয়োগ ব্যবস্থায় সংস্কারের আলোচনা শুরু হয়েছে।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শ্রীভূমি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এক বাংলাদেশি নাগরিক। নিজ দেশে ফেরার জন্য আইনি সহায়তা চেয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় রাজ্যটিতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে ইরাকের কুর্দিস্তান শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।