আমেরিকার কৃষকদের অভিযোগের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় চাল এবং কানাডিয়ান সার সহ অন্যান্য কৃষি আমদানির উপর নতুন শুল্ক আরোপ করার কথা বিবেচনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসে আমেরিকান কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের একটি সহায়তাকারী প্যাকেজ ঘোষণার জন্য আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই ঘোষণা দেন।
জাপানে শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে সাড়ে ৭ মাত্রার এই কম্পন আঘাত হানার পর দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন এবং ২ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎসংযোগহীন হয়ে পড়েছে।
জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে, ওই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে বলে
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে আংশিক ডুবে থাকা একটি নৌকা থেকে অন্তত ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (৬ ডিসেম্বর) দ্বীপটির দক্ষিণ–পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল দূরে এ নৌকাটি দেখা যায়।
সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই সরাসরি কম্বোডিয়ার ভেতরে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সোমবার (৮ ডিসেম্বর) ভোররাতে পরিচালিত এ অভিযান দু’দেশের সম্পর্ককে একেবারে নতুন সংকটে ঠেলে দিয়েছে। সীমান্ত সংঘর্ষের ধারাবাহিকতায় থাই বাহিনী প্রথমবারের মতো আকাশপথে টার্গেটেড হামলা চালায় চং এন মা পাস এলাকায়।
আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত দুই দিনের ধারাবাহিক হামলায় পাকিস্তানি সেনাদের গোলায় কমপক্ষে ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাক সংবাদমাধ্যম দ্য নিউজ। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বেলুচিস্তানের চামান সীমান্তে ভয়াবহ এই সংঘর্ষ ঘটে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বহুদিনের দমে থাকা উত্তেজনা গতকাল রোববার আচমকাই রূপ নেয় সীমান্ত সংঘাতে। কম্বোডিয়ার সন্নিকটবর্তী থাই প্রদেশ সি সা কেতে দুই দেশের সেনাদের মধ্যে প্রায় অর্ধঘণ্টা ধরে চলে গোলাগুলি, যাতে অন্তত দু’জন থাই সেনা আহত হন।
সুদানের দক্ষিণ কোরদোফান অঙ্গরাজ্যের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন কালোগি শহরে একটি আধাসামরিক ড্রোন হামলায় একটি কিন্ডারগার্টেন ও একটি হাসপাতাল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, এতে শিশুসহ ডজনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন একজন স্থানীয় কর্মকর্তা। কালোগি প্রশাসনিক ইউনিটের প্রধান ইসাম আল-দিন আল-সাইয়েদ এএফপিকে বলেন, শুক্রবার থেকে রোববার পর্যন্ত সং
গোয়ার উত্তরাঞ্চলের আর্পোরা গ্রামের জনপ্রিয় সমুদ্রসৈকত বাগা এলাকায় ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত সুনামি আশঙ্কা নেই এবং প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘূর্ণিঝড়, মৌসুমি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের দফায় দফায় আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশ। লাগাতার বন্যা ও ভয়াবহ ভূমিধসের কারণে এখন পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন গ্রাম, শহর ও উপকূলীয় এলাকা থেকে ৯১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর নিখোঁজ রয়েছেন অন্তত ২৭৪ জন। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের তথ্য উদ্ধৃত করে এ সংখ্যা নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
ভারতের পশ্চিম উপকূলের পর্যটন-স্বর্গখ্যাত গোয়া শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে। বাগা বিচের আরপোরা এলাকায় অবস্থিত জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ আকস্মিক আগুনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ জন। নিহতদের মধ্যে আছেন ক্লাবের একাধিক কর্মী ও কয়েকজন পর্যটক।
পাকিস্তান সরকার কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে। তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।
বাংলাদেশের রেকর্ড উৎপাদনের জেরে ভারতের কিছু অঞ্চলে পেঁয়াজের দাম নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। কেজিপ্রতি মাত্র দুই রুপিতেও ক্রেতা না পাওয়ায় হতাশ ভারতীয় কৃষকেরা এবার আশ্রয় নিয়েছেন অদ্ভুত এক প্রতিবাদে পেঁয়াজের প্রতীকী ‘শেষকৃত্য’। মধ্যপ্রদেশের মান্দাসৌর এলাকায় এই নাটকীয় আয়োজনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ জনে পৌঁছেছে। টানা অতিবৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।