বিশ্বের ১৯টি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানান। এরফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না।
পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘সম্পূর্ণ সুস্থ’ বলে জানিয়েছেন তার বোন উজমা খানম। মঙ্গলবার (২ ডিসেম্বর) আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ইমরানের শারীরিক
ইরানের পুরোনো স্বর্ণের খনিতে বিশাল মজুতের সন্ধান মিলেছে। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সূত্রের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়। কুর্দিস্তান টুয়েন্টিফোর ও ফার্স নিউজের
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ আমেরিকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ (২৫)। কলম্বিয়ার ফ্লোরিডাব্লাঙ্কাতে দুর্ঘটনাটি ঘটে। সোফিয়া ‘বাইকারগার্ল’ নামে বেশি পরিচিত।
ধনী দেশগুলোতে কাজের উদ্দেশ্যে অভিবাসনের প্রবাহ গত এক বছরে ২১ শতাংশ কমে প্রায় ৯ লাখ ৩৪ হাজারে নেমে এসেছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) বলছে, এর প্রধান কারণ হলো দুর্বল শ্রমবাজার এবং ভিসা নীতির কড়াকড়ি, বিশেষ করে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় টানা ঝড়, ভারী বর্ষণ ও ভূমিধসে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। চার দেশে মোট নিহতের সংখ্যা ইতোমধ্যে ১ হাজার ১৪০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও শত শত মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকায় উদ্ধারকাজ চলছে ধীর গতিতে, কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। খবর আল জাজিরা।
ইন্দোনেশিয়ার সম্প্রতি সংঘটিত বিরল ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৫০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী, মালাক্কা প্রণালীতে সৃষ্ট এই ঝড় গত সপ্তাহে দেশের তিনটি প্রদেশে আঘাত হানে, যার সরাসরি প্রভাব পড়েছে প্রায় ১৪ লাখ মানুষের ওপর। এছাড়া অন্তত ৫০০ মানুষ নিখোঁজ রয়েছে এবং কয়েক হাজার আহত হয়েছে। আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। রাস্তাঘাট কাঁদা ও ধ্বংসাবশেষে বন্ধ থাকায় ত্রাণকর্মীরা পায়ে হেঁটে এবং মোটরসাইকেল ব্যবহার করে সাহায্য পৌঁছে দিচ্ছেন।
ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরোকে ক্ষমতার আসন ত্যাগ করে অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে উভয় নেতার মধ্যে সরাসরি এক টেলিফোনালাপেও মাদুরোকে সরে দাঁড়ানোর স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। তবে মাদুরো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছেন। তিনি ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছাই রাখেন না।
১ লাখ ২০ হাজারেরও বেশি ক্যামেরা হ্যাক করে যৌন হয়রানিমূলক ভিডিও তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়া। বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত ক্যামেরা হ্যাক করে বিদেশি ওয়েবসাইটের জন্য ভিডিও তৈরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকা ১০ পয়সা কমে ৮৯.৫৬-তে বন্ধ হয়েছে। এটি এশিয়ার মুদ্রাগুলির মধ্যে বছরের শুরু থেকে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করা মুদ্রা হিসেবে পরিগণিত হয়েছে, যা এ বছর ৪.৬% কমেছে। দিনের লেনদেনের সময় টাকা ৮৯.৯০ ডলারে পৌঁছে তার রেকর্ড সর্বনিম্ন স্তর স্পর্শ করে।
শ্রীলঙ্কায় গত সপ্তাহে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র পর উদ্ধারকর্মীরা রাস্তা পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।
ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা এখন ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে। এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও শত শত মানুষ। তিন দেশেই উদ্ধার ও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলেছে যুদ্ধকালীন তালে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালাচ্ছে। গাজার প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ইতিমধ্যেই ৩৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৯০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরের একটি বারে রবিবার রাত হঠাৎই নেমে আসে রক্তক্ষয়ী তাণ্ডব। অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র হামলাকারীরা বারের ভেতরে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং পাঁচজনের বেশি লোক গুরুতর আহত হন। হামলার পরপরই অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে টানা ভারিবর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৬০০–রও বেশি হয়েছে। রোববার সরকারি কর্মকর্তারা জানান, সপ্তাহজুড়ে চলা দুর্যোগে দশ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ায় ত্রাণ–উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।