| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উপকূলীয় অঞ্চল

জাপানের উত্তর–পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উপকূলীয় অঞ্চল। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই দেশটির আবহাওয়া দপ্তর জাপান মেটেরিওলজিক্যাল এজেন্সি (জেএমএ) সতর্কতামূলক সুনামি সতর্কতা জারি করেছে।

বিস্তারিত...

বাংলাদেশসহ ৪ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অনিরাময়যোগ্য মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

বিস্তারিত...

মিয়ানমারে হাসপাতালে বিমান হামলা নিহত ৩১, আহত ৬৮

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ অঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। স্থানীয় সহায়তা কর্মী ওয়াই হুন অং এই তথ্য নিশ্চিত করেছেন। হামলাটি বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সংঘটিত হয়, যা আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিস্তারিত...

ট্রাম্প চালু করলেন ১০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি ধনীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছেন। তিনি চালু করেছেন ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা, যা কমপক্ষে ১০ লাখ ডলার বিনিয়োগকারী ধনীদের দ্রুত মার্কিন নাগরিকত্বের পথে এগোতে সাহায্য করবে।

বিস্তারিত...

মরক্কোতে জোড়া ভবন ধসে নিহত ১৯

উত্তর আফ্রিকার মরক্কোর প্রাচীন শহর ফেজে বুধবার ভোরে জোড়া ভবন ধসে প্রাণ হারাল অন্তত ১৯ জন, আহত হয়েছেন আরও ১৬ জন। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে। খবরটি সম্প্রচার করেছে রয়টার্স।

বিস্তারিত...

ট্রাম্প প্রশাসনের নীতিতে যুক্তরাষ্ট্রে ট্যাক্স মামলার সংখ্যা তীব্রভাবে কমেছে

যুক্তরাষ্ট্রে ফেডারেল ট্যাক্স–সংক্রান্ত মামলার সংখ্যা এ বছর কয়েক দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। গত বছরের তুলনায় ট্যাক্স মামলার সংখ্যা কমেছে ২৭ শতাংশেরও বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যাপক জনবলছাঁটাই ও আইন প্রয়োগের অগ্রাধিকারে পরিবর্তনের ফলে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

বিস্তারিত...

চীনে আবাসিক ভবনে আগুনে নিহত ১২

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে চারতলা ভবনটিতে আগুন লাগে। প্রায় ৪০

বিস্তারিত...

রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ওই বিমানটিতে থাকা ৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মস্কোর নিকটবর্তী ইভানোভো ঘটেছে এই ঘটনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণায় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়াক্রাফট সিরিজের একটি উড়োজাহাজ।

বিস্তারিত...

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সাত আরোহী-ই নিহত

রাশিয়ার ইভানোভো অঞ্চলে পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি এএন-২২ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সকল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

বিস্তারিত...

১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করল অস্ট্রেলিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে অস্ট্রেলিয়া। বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাত থেকে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ মোট ১০টি বড়

বিস্তারিত...

ইন্দোনেশিয়ার জাকার্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ভবনটির প্রথম তলায় আগুনের সূত্রপাত

বিস্তারিত...

ঘুষের দায়ে সাবেক ব্যাংকারের মৃত্যুদণ্ড কার্যকর

অনৈতিক সুবিধার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে চীনের রাষ্ট্রায়ত্ব শীর্ষ একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাবেক একজন নির্বাহীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘুষের দায়ে মঙ্গলবার ওই কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে। সিসিটিভি বলেছে, চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল

বিস্তারিত...

হজে ছবি তোলা নিষিদ্ধ নিয়ে যা জানা গেল

আসন্ন ২০২৬ সালের হজ মৌসুমকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব তুমুলভাবে ছড়িয়ে পড়ে—পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নাকি সম্পূর্ণ ফটোগ্রাফি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ভিড় নিয়ন্ত্রণের অংশ হিসেবে মোবাইলে ছবি কিংবা ভিডিও ধারণও বন্ধ করে দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ এমন দাবিও ভাইরাল হয় বিভিন্ন প্ল্যাটফর্মে।

বিস্তারিত...

৭৩ বছর পর মদ বিক্রি শুরু হলো সৌদি আরবে

৯৫২ সালে সৌদি সরকার দেশটির অভ্যন্তরে মদ্যপান ও মদ কেনা-বেচা নিষিদ্ধ করে। তবে ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী হওয়ার পর বদল আসতে থাকে দৃশ্যপট। এরই ধারাবাহিকতায় গত বছর প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিকদের কাছে মদ বিক্রির অনুমোদন দেয় সৌদি সরকার। এ বছর অমুসলিম বিদেশি নাগরিকদের কাছেও মদ বিক্রির অনুমোদন দিল দেশটি।

বিস্তারিত...

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত, নিহত ৭

দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া চার মাসের শান্তির পর ফের সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছে। রোববার থেকে শুরু হওয়া সংঘাতের দুই দিনে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭ জন। নিহতদের মধ্যে ৬ জন কম্বোডিয়ার এবং ১ জন থাইল্যান্ডের নাগরিক।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪