| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর জন্মগত নাগরিকত্ব অধিকার সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী বহাল থাকবে কি না,এ বিষয়ে শুনানি করতে সম্মতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বিস্তারিত...

আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় আজ (শনিবার) একই নামে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।

বিস্তারিত...

সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৭৯ বেসামরিক নিহত

সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে আরএসএফ (র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস) চালানো ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে রয়েছে ৪৩ শিশু। আহত হয়েছেন আরও ৩৮ জন।

বিস্তারিত...

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। গত কয়েক মাস ধরে শান্তি আলোচনায় একাধিকবার বসলেও সংঘাত এড়াতে ব্যর্থ হয়েছে দুই পক্ষ। মধ্যরাতে শুরু হওয়া ওই গোলাগুলি কয়েক ঘণ্টা ধরে চলেছে বলে জানিয়েছে সীমান্তের স্থানীয় সূত্র। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা যায়নি।

বিস্তারিত...

ফিফা শান্তি পুরস্কারে সম্মানিত ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে লাল গালিচায় হাজির হয়ে ট্রাম্প নিজেই নিজের গলায় পদক পরেন।

বিস্তারিত...

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারত জুড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ছয়টি প্রধান মেট্রো বিমানবন্দরে ইন্ডিগোর সময়মতো পরিষেবা (ওটিপি) ভয়াবহভাবে কমে মাত্র

বিস্তারিত...

পুতিন-মোদী বৈঠক : পারমাণবিক ও সামরিক চুক্তিসহ ৬টি সমঝোতা স্বাক্ষর

রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে প্রেসিডেন্ট পুতিন সরাসরি হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য উপস্থিত হন। এই বৈঠকে দুই নেতা ভারত-রুশ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক, বিশেষ করে প্রতিরক্ষা, শক্তি, বাণিজ্য এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

বিস্তারিত...

প্রেমিকাকে বিয়ে করতে ১২ হাজার ডলার চাকরি ছাড়লেন যুবক

সিঙ্গাপুরের একটি ব্যাংকে মাসিক ১২ হাজার ডলার বেতনের চাকরি ছেড়ে থাইল্যান্ডে গিয়ে প্রেমিকাকে বিয়ে করেছেন ৩২ বছর বয়সী যুবক জর্ডান। এখন তিনি তার স্ত্রী ইভ রাচাদাপর্ন-এর সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় কালাসিন প্রদেশে বসবাস শুরু করেছেন।

বিস্তারিত...

ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, যা দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণ বয়ে এনেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে দুই দিনের ভারত সফরে আসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানানো পর মোদী এ মন্তব্য করেন।

বিস্তারিত...

পাকিস্তানসহ ৪ দেশে বন্ধ হচ্ছে ভয়েস অব আমেরিকা

মার্কিন প্রশাসন আন্তর্জাতিক সম্প্রচারের কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর কয়েকটি বিদেশি অফিস বন্ধের পরিকল্পনার বিষয়টি মার্কিন আইনপ্রণেতাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্র-তহবিলপ্রাপ্ত এই গণমাধ্যম নেটওয়ার্কের বৈশ্বিক উপস্থিতি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

বিস্তারিত...

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা করলো চীন

গাজা পুনর্গঠন এবং মানবিক সংকট লাঘবের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তা দেবে চীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফিলিস্তিন অথরিটি (পিএ) এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। খবর রয়টার্সের।

বিস্তারিত...

ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষের ৪২ জন সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি পাঠিয়ে পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, ৪ নিহত

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সন্দেহভাজন একটি মাদকবাহী নৌযানে থাকা চারজন নিহত হয়েছেন বলে সাউদার্ন কমান্ড জানিয়েছে।

বিস্তারিত...

ইমরান খানের নির্দেশে বিলুপ্ত পিটিআইয়ের রাজনৈতিক কমিটি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দলের রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন। বুধবার তিনি একটি ছোট পরিসরের নতুন কমিটি গঠনের নির্দেশ দেন।

বিস্তারিত...

মিয়ানমার এখন বিশ্বে আফিমের প্রধান উৎস: জাতিসংঘ

আফগানিস্তানে পোস্ত চাষ কমে যাওয়ার পর বিশ্বের অবৈধ আফিমের প্রধান উৎসে পরিণত হয়েছে মিয়ানমার। দেশটিতে পোস্ত চাষ ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪