কূটনৈতিক ব্যর্থতা, যুদ্ধ-বিগ্রহ ও মানবিক সঙ্কটকে সঙ্গী করে ৮০ বছর পূর্ণ করল জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক গড়ে তোলা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশেই জাতিসংঘের সৃষ্টি হয়েছিল। কিন্ত উদ্দেশ্য পূরণে কতটা সক্ষম হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে আহত হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। অঞ্চলটিতে ২০ হাজার অবিস্ফোরিত বিস্ফোরক ডিভাইস থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। শুক্রবার (২৪ অক্টোবর) সর্বশেষ আপডেটে তারা বলেছে, সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং পরেরদিন ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যা ঘূর্ণিঝড় ‘মন্থা’ নামে পরিচিত হবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে সাগর উত্তাল ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রচন্ড বেগে ঝড়ো বাতাসও বইবে।
মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগে স্থানীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। নিহতের গলায় ফাঁস এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণায় এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ।
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে দুইজন ইউক্রেনীয় সাংবাদিক নিহত এবং তাদের একজন আহত হয়েছেন। নিহত দুই সাংবাদিক হলেন ৪৩ বছর বয়সী ওলিনা গ্রামোভা এবং ক্রা ৩৩ বছর বয়সী ইয়েভগেন কারমাজিন। আহত আরেকজন সাংবাদিক আলেক্সান্ডার কলিচেভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বহুল আলোচিত ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনার পর এবার ফ্রান্সের আরেক জাদুঘর থেকে ২ হাজার স্বর্ণ ও রৌপ্য মুদ্রা চুরির খবর পাওয়া গেছে। চুরি হওয়া মুদ্রার আর্থিক মূল্য অন্তত এক লাখ ৪০০০ মার্কিন ডলার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইউক্রেনের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে ইউরোপীয় ইউনিয়ন আশ্বাস দিয়েছে। বৈঠক থেকে আমরা ভালো ফল পেয়েছি।
ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবিত ১৪ হাজার কোটি ইউরো ঋণ দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে আপত্তি জানিয়েছে বেলজিয়াম ও হাঙ্গেরি। ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়া হবে।
ক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না, এমন দৃঢ় অবস্থান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা হলে তার জবাব হবে “অত্যন্ত কঠোর”। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কুর্নুলের চিন্নাটেকুরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। এতে বাসে থাকা আরও ২১ জন যাত্রী আহত হয়।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টির পরিস্থিতি এখনো “বিপর্যয়কর” বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণসামগ্রী মানুষের চাহিদা মেটাতে পারছে না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজায় মানবিক সহায়তার প্রবাহ কিছুটা বৃদ্ধি পেলেও তা এখনো প্রয়োজনের তুলনায় অতি সামান্য।
যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বেলজিয়ামসহ একাধিক দেশ পোলট্রি খাত–সংশ্লিষ্টদের অধিকতর সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৮ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১ লাখ ৭০ হাজার ৩৭৩ জন।