যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই ধরপাকড়কে তার প্রশাসনের ‘রেকর্ড ভাঙা অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
শুধু সফল অপারেশনই নয়, রোগীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ সচেতন অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যা মস্তিষ্কের সাধারণ অস্ত্রোপচারের তুলনায় প্রায় চারগুণ দ্রুত।
বলরুমের নির্মাণকাজ শুরু হওয়ায় হোয়াইট হাউজের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। ইস্ট উইংয়ের একটি ঢেকে দেওয়া প্রবেশপথ এবং জানালার বিশাল অংশ ভেঙে ফেলেন নির্মাণকর্মীরা।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের এসওএএস-এর হিন্দি ভাষার বিশিষ্ট অধ্যাপক এবং ইমেরিটাস স্কলার ফ্রান্সেস্কা ওরসিনি কে বৈধ ৫ বছরের ই-ভিসা থাকা সত্ত্বেও ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অবিলম্বে তাঁকে প্রত্যর্পণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
জাপানের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। মঙ্গলবার (২১ অক্টোবর) সংসদের নিম্নকক্ষে জিতে সানাই তাকাইচি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ৬৪ বছর বয়সী রক্ষণশীল এই নেত্রী নিম্নকক্ষে পেয়েছেন ২৩৭টি ভোট, যা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে চারটি বেশি। এই জয় নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বে পিছিয়ে থাকা জাপানে এক ঐতিহাসিক কৃতিত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
থাইল্যান্ডের বিরুদ্ধে সীমান্ত এলাকায় ‘ভূতের মতো ভয়াবহ শব্দ’ বাজানোর অভিযোগ তুলেছে কম্বোডিয়া। দেশটির মানবাধিকার কমিশন বলছে, এটি মানসিক যুদ্ধের (সাইকোলজিকাল ওয়ারফেয়ার) অংশ। যদিও দুই দেশ গত জুলাইয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তারপরও নতুন এই বিতর্কে উত্তেজনা ফের জেগে উঠেছে।
গাজার যুদ্ধবিরতি পরিকল্পনা পুনরায় কার্যকর করতে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ দূত। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় এই যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্সের।
চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী বছরের প্রথম দিকে দেশটিতে সফরে যাবেন তিনি। বেইজিংয়ের আমন্ত্রণে এই সফর হতে যাচ্ছে। এছাড়া চীন তাইওয়ান দখল করতে চায় না বলেও মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
:মিয়ানমারের সামরিক সরকার দেশটির কুখ্যাত সাইবার স্ক্যাম সেন্টারে অভিযান চালিয়ে স্পেসএক্স মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এর ৩০টি রিসিভার জব্দ করেছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার একটি আদালত আলোচিত মামলায় ৮ বছরের এক স্কুলশিশুকে হত্যাকারী শিক্ষিকাকে আজীবন কারাদণ্ড দিয়েছে। মামলাটি দেশজুড়ে শোক ও আলোচনার সৃষ্টি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কাজকর্মে সাহায্যের জন্য বাড়িতে আসেন অলোক মিশ্র। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বাড়ির বধু পূজা। অলোক সম্পর্কে পূজার দেবরের ছেলে। চাচী-ভাতিজার প্রেমের সম্পর্ক শেষ অবদি থানা পর্যন্ত গড়ায়। পুলিশের জেরায় যখন দেবরের ছেলে এই প্রেমের সম্পর্ক শেষ করতে চাইলেন তখন রাগে-দুঃখে-অভিমানে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তবে দেশটির বিভিন্ন পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে। এই মন্তব্য ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ককে আরও টানাপোড়েনপূর্ণ করে তুলেছে।
যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজা সীমান্ত ও মানবিক সহায়তা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দেশটি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে সহায়তা বন্ধের নির্দেশ তুলে নেয়।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে একটি কার্গো প্লেন। এতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে। তবে প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্ত ঝরানোর পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দিনভর চালানো ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হন।