ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে পাস হয়েছে। বিলটি পূর্ণাঙ্গভাবে পাস হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে।
প্রথম নারী প্রধানমন্ত্রী পেল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। নাম সানায়ে তাকাইচি। একসময় যিনি ছিলেন টিভি উপস্থাপিকা।
জার্মান পুলিশের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে দেশটিতে রেকর্ড সংখ্যক মানবপাচারের ঘটনা ঘটেছে। গত বছর জার্মানিতে কমপক্ষে ৮৬৮টি মানবপাচারের ঘটনা নথিভুক্ত হয়েছে।
আফ্রিকার দেশ উগান্ডায় গুরুত্বপূর্ণ এক মহাসড়কে একসঙ্গে একাধিক যানবাহন দুর্ঘটনায় পড়ার পর অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
প্যারিসের ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরির ঘটনায় খোয়া যাওয়া অলংকারের বর্তমান বাজারমূল্য প্রায় ১ হাজার ২৪৭ কোটি টাকা। জাদুঘরের কিউরেটরের বরাত দিয়ে ফ্রান্সের একজন সরকারি কৌঁসুলি এ তথ্য জানিয়েছেন।
হেলিকপ্টার দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হলেও অক্ষত আছেন দ্রৌপদী মুর্মু।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ৩৫ জন নিহত হয়েছেন। একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর বিস্ফোরিত হয়ে ৩৫ জন নিহতসহ বহু আহত হয়েছেন ।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টের কার্যালয়ের দিকে পদযাত্রা করায় গ্রেপ্তার হওয়া তিন তরুণীকে বেকসুর খালাস দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) রায় দেন সিঙ্গাপুরের বিচারক।
ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক।
কথায় আছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। নারীরা যে সমাজে কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই তার প্রমাণ হামেশাই মেলে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি চলার মধ্যেও গত কয়েক দিনে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩০ জন।
মধ্যপ্রাচ্যের কিছু দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে গাজায় নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতির মধ্যে হামাসকে আবারও হুমকি দিলেন তিনি।
আগামী মাসে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরকালে তিনি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
জর্ডানের রাজধানী আম্মানের একটি হোটেল থেকে তোয়ালে ও অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগে এক কূটনীতিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইরাক। এ বিষয়ে তদন্তের জন্য ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশিত সময়সীমা অগ্রাহ্য করে যথেচ্ছভাবে বাজি ফাটানোর কারণে দীপাবলির পরের দিন মঙ্গলবার দিল্লি আবারও বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে গেল। এর ফলে দিল্লির বাতাসের গুণগত মান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (এ কিউ আই) 'বিপজ্জনক' শ্রেণিতে নেমে এসেছে।