ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। আলাপকালে মাচাদো গাজা যুদ্ধে ইসরায়েলি ভূমিকার প্রশংসা করেছেন। তিনি ফিলিস্তিনি যোদ্ধা দল হামাসকে ‘নিপীড়ক বাহিনী’ উল্লেখ করেন। এমনকি ইরানের শাসনকর্তাদের সমালোচনাতেও তিনি সরব হন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে নিয়ে নতুন মন্তব্য ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের দাম কমে গেছে ২ শতাংশেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তালির সঙ্গে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) ও প্রত্যর্পণ চুক্তি সই করতে চায় বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান। তিনি জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ইতালির রাজধানী রোমে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে।
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। শনিবার (১৮ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় শান্তি সংলাপ শুরু হচ্ছে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে, এবং সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, পাকিস্তানের সরকারি প্রতিনিধি ইতোমধ্যে দোহায় পৌঁছেছেন। আজ শনিবার সেখানে যাবেন আফগান প্রতিনিধিরা।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা পণ্যে তার প্রস্তাবিত ১০০% শুল্ক আদতে টেকসই হবে না। তিনি বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির মধ্যে বাণিজ্য আলোচনায় অচলাবস্থার জন্য বেইজিংকে দোষারোপও করেছেন। চীনা কর্তৃপক্ষ দুর্লভ খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করলে এই অচলাবস্থা শুরু হয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে শান্তিচুক্তির পথে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে।
মস্কো জানিয়েছে, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের আরও তিন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে, যার মধ্যে একটি দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে এবং দুটি উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে। এগুলো রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। খবর রয়টার্সের।
অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭৯ জন। স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসমারিক এবং একটি বড় অংশই নারী ও শিশু।
চীনের সেনাবাহিনীতে বিরল এক দমন অভিযানে শীর্ষ পর্যায়ের ৯ জেনারেলকে বহিষ্কার করেছে চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সীমান্তে আবারও উত্তেজনা বাড়ছে।
চীনে বিভিন্ন অভিযোগে খ্রিষ্টান ধর্মাবলম্বী সন্দেহভাজন ধরপাকড় বেড়েছে। গত এক সপ্তাহে ৩০ জন খ্রিষ্টান ধর্মাবলম্বীকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, গত সপ্তাহে প্রার্থনা করতে গিয়ে নিখোঁজ হন একজন খ্রিষ্টান ধর্মযাজক। এরপরই গত শুক্রবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী গ্রেস জিন ড্রেক্সেল চীনে বসবাসকারী তার ধর্মযাজক বাবা জিন মিংগ্রির কাছ থেকে একটি বার্তা পান।
জাতিসংঘে পাকিস্তানি নারীদের জন্য নতুন জাতীয় শুভেচ্ছাদূত হলেন দেশটির আলোচিত অভিনেত্রী হানিয়া আমির। দেশটির দ্বিতীয় পাকিস্তানি নারী তারকা হিসেবে এই খেতাব লাভ করলেন তিনি। এর আগে ২০১৫ সালে প্রথম পাকিস্তানি নারী হিসেব শুভেচ্ছাদূত হয়েছিলেন মুনিবা মাজারি।
পাকিস্তানের উত্তর উয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনা নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। আরব দেশগুলো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় ফিলিস্তিন সরকার এটি বাস্তবায়ন করবে। পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।