বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের আগেই ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় পশ্চিম আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ ইকুয়েটোরিয়াল গিনির পুরো সরকার পদত্যাগ করেছে। মঙ্গলবার দেশটির
সিরিয়ার রাক্কা শহরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিরাপত্তা শিবিরে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার এক
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া নতুন শান্তি চুক্তির আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে কোনো টোল দিতে হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাজধানী ব্রাতিস্লাভায় তাকে এই সম্মাননা প্রদান করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। গতকাল ১৫ জুন ইউরোপ সফরের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেছেন মোদি; এ সফরে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়াকে বেছে নিয়েছেন তিনি।
ইরান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে অসন্তোষ ও হতাশা বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে। সামরিক কৌশল, আঞ্চলিক অভিযান এবং কূটনৈতিক সমঝোতা সব ক্ষেত্রেই দুই নেতার অবস্থান ক্রমেই ভিন্ন পথে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।
রেকর্ড পতনের মাত্র একদিন পরই আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে ঘোষণার পর বাজারে যে স্বস্তি তৈরি হয়েছিল, তা স্থায়ী হয়নি। বরং চুক্তির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ না হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন পুরোপুরি স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে এমন আশঙ্কায় নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে তেলের বাজার।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও রয়েছেন। এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি। নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।
১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে আলোচনা করতে তিনি চলতি সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য
সাম্বা, ফুটবল ও প্রাণবন্ত সংস্কৃতির দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ব্রাজিল। তবে এই উজ্জ্বল পরিচয়ের আড়ালে দেশটি বর্তমানে মোকাবিলা করছে এক গভীর সামাজিক ও মানসিক স্বাস্থ্য সংকট। দেশটির তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে হতাশা, উদ্বেগ ও বিষণ্নতা। আর সেই মানসিক যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি খুঁজতে লাখ লাখ তরুণ ঝুঁকে পড়ছে গাঁজা ও অন্যান্য মাদকের দিকে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিজেদের “বড় ধরনের বিজয়” অর্জন করেছে বলে দাবি করেছে ইরান। যুদ্ধ অবসানে দুই দেশের মধ্যে সমঝোতা ঘোষণার পর ইরানের পক্ষ থেকে এ মন্তব্য আসে।
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তুলা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।