| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাড়ি বিস্ফোরণে রুশ সামরিক কর্মকর্তা নিহত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় দেশটির এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রুশ তদন্তকারীরা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে নিহত কর্মকর্তার পদমর্যাদা লেফটেন্যান্ট কর্নেল বলে উল্লেখ করা হয়েছে। খবর দ্য মস্কো টাইমসের।

বিস্তারিত...

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (২৮ আগস্ট) সকালে স্পট গোল্ডের মূল্য ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৭৬ দশমিক ৩০ ডলারে নেমে যায়। চলতি সপ্তাহের শুরুতে অবশ্য তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ দামে উঠেছিল মূল্যবান এই ধাতুটি।

বিস্তারিত...

ভারত ও চীন ‘বাবা-মা’র মতো’: নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নেপালের কাছে ভারত ও চীন উভয় দেশই সমান গুরুত্বপূর্ণ। ভারসাম্য বজায় রেখে জাতীয় স্বার্থে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলায় বিশ্বাসী নেপাল। ‘বাবা বা মাকে কি একে অন্যের বিকল্প হিসেবে ধরা যায়?’ চীন না ভারত, কোন দেশের বেশি ঘনিষ্ঠ নেপাল, এই প্রশ্নের জবাবে এমন মন্তব্যই করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। কাঠমান্ডুতে একটি সংবাদসংস্থা আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

নেপালে ভয়াবহ হড়পা বানে নিহত বেড়ে ৪৬৯

নেপাল আকস্মিক বন্যা এবং প্রলয়ংকরী ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে। এ ঘটনায় এখনও হাজারও মানুষ নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ভয়াবহ ভোটেকোশী নদীর বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

নেপালে বন্যা: হিমালয়ে কী ঘটেছিল, সামনে কী ঝুঁকি

নেপালের রাসুয়া জেলায় গত বুধবার (২৬ আগস্ট) ভয়াবহ বন্যায় শত শত মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস হয়েছে বেশ কিছু সেতুসহ বিভিন্ন অবকাঠামো। বিজ্ঞানীরা এখনও খুঁজে দেখছেন, কীভাবে বরফ ও পাথরের বিশাল ধস এই আকস্মিক বন্যার সূত্রপাত করেছিল। এরই মধ্যে চীনের তিব্বত অংশে নতুন একটি বাধা হ্রদ তৈরি হওয়ায় ভোটেকোশি নদীতে ফের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। রাসুয়া ছাড়াও নুওয়াকোট, ধাদিং,

বিস্তারিত...

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৫৯, এখনো নিখোঁজ ১৩০০

নেপাল-তিব্বত সীমান্তে সৃষ্ট আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগের একদিন পর আজ বৃহস্পতিবার নেপাল পুলিশের এক হালনাগাদ তথ্যে এই প্রাণহানির খবর নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫

বিস্তারিত...

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯

নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। এছাড়া এখনো কয়েকশ মানুষ নিখোঁজ আছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

বিস্তারিত...

নেপালে বন্যায় এখনো বাংলাদেশির হতাহতের খবর নেই

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বিস্তারিত...

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

ভোতি কোশি নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া এবং সীমান্তের অপর পাশে চীনের তিব্বত অঞ্চল। প্রবল স্রোত, কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা। ভয়াবহ এই দুর্যোগে নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

বিস্তারিত...

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরের কাছে একটি মাঠে দুই ইঞ্জিনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর জরুরি পরিষেবার কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

বিস্তারিত...

ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

নেপালে প্রাণঘাতী আকস্মিক বন্যার যে কম্পন বুধবার সকালে অনুভূত হয়েছিল, তা ভূমিকম্পের কারণে নয়- ভূমিধসের কারণে হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বুধবার রাতে বিষয়টি স্পষ্ট করেছে যে, হিমবাহ ধসে পড়া এবং এর সঙ্গে পাথর, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নামার কারণে ওই কম্পন তৈরি হয়েছিল।

বিস্তারিত...

আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু

উত্তর-পূর্ব আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

তেহরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আবার আলোচনার পথ খুলতে তেহরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

কেন এতো পর্যটক ছিল নেপালের ওই এলাকায়

নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো ৪০৩ জন। নিখোঁজ ৩৪১ জন বিদেশি নাগরিকের বেশিরভাগই ভারতীয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬২, নিখোঁজ প্রায় ৪০০

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ মানুষ। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। বুধবার সকালে ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় দেশটির তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর কাঠামান্ডু পোস্ট। প্রাথমিকভাবে জানা গেছে, নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীর প্রবাহ একটি তুষারধসে সৃষ্ট ধ্বংসস্তূপে আটকে যায়। পরে সেই পানি ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত ভোতেকোশি নদীতে নেমে এসে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪