২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল তুরস্কে। ওই ভূমিকম্পের সময় গুগলের আগাম সতর্কতা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে বৈশ্বিক এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন।
তুরস্কে চলমান দাবানল দেশটির চতুর্থ বৃহত্তম শহর বুরসার চারপাশে ছড়িয়ে পড়েছে। সেখানে একজন অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে এবং এক হাজার ৭০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে।
রোম একদিনে গড়ে উঠেনি। এ কথা থেকেই বোঝা যায়, প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশটির কৃষি , শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতি বছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিকের।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন ত্রাণপ্রার্থী ছিলেন।
জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের তিনটি বিমান আকাশ থেকে গাজা উপত্যকায় ২৫ টন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। রোববার (২৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জর্ডান সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর অংশ হিসেবে নাগরিকত্ব পরীক্ষাকে আরও কঠিন করার পাশাপাশি উচ্চ বেতনের চাকরিদাতাদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব এসেছে।
যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে প্লেনটি থেকে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।
থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ নিয়ে শনিবার (২৬ জুলাই) উভয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দুই দেশই ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ চায় এবং শান্তির দিকে এগিয়ে যেতে রাজি হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন। তীব্র ক্ষুধা সংকট ও আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই ইসরায়েল বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। এছাড়াও একাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে অপুষ্টিজনিত কারণে।
হাজার হাজার মালয়েশিয়ান রাজপথে নেমে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঐক্য সরকারের সংস্কার কর্মসূচির ঘাটতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী গত বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়।
সড়কে ছুটছিল গাড়ি, ঠিক সে সময়ই আচমকাই মুখ থুবড়ে পড়ে ছোট আকারের একটি উড়োজাহাজ এবং সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়।
নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে অনাহার-অপুষ্টিতে কমপক্ষে ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক দাতাদের তহবিল কমানোর কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে শুক্রবার (২৫ জুলাই) জানিয়েছে মেডেসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। খবর রয়টার্সের।