বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রভাব, গ্রহণযোগ্যতা ও মর্যাদা ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন একটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য ও সম্মানিত দেশ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের উপকূলের কাছে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কি
ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন রাজধানী দিল্লিতে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লি হাইকোর্ট, ইন্দিরা
আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতে প্রস্তুতিও শুরু হয়েছে। ঢাকা ও নয়াদিল্লির সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ হতে পারে ২২-২৩ আগস্ট। যা ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক সপ্তাহ পর। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদের মেয়র আবদুর রহমান মনসুর বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার তার গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হলে তিনি নিহত হন বলে হাসপাতাল ও পৌরসভা সূত্র জানিয়েছে। এ বরাতে খবর প্রকাশ করেছে আফগানিস্তান ইন্টারন্যাশনাল ও জিওটিভি নিউজ।
ইরানে সামরিক অভিযান পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এ টানা ২৫০ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন হাজারো মার্কিন সামরিক সদস্য। দীর্ঘ এই মোতায়েনের কারণে জাহাজে থাকা সেনা ও নাবিকদের জীবনযাপন নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
নেপালের প্রধান রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। প্রায় পাঁচ মাস বিদেশে থাকার পর দেশে ফিরেই দলের অভ্যন্তরীণ বিরোধের মুখে পড়েছেন পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সাবেক সভাপতি শের বাহাদুর দেউবা।
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি নির্মাণাধীন টানেলে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং তিন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইংল্যান্ডের ইস্ট সাসেক্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। দুর্ঘটনার পর সেখানে বড় ধরনের জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলায় ১৫৩ জন বেসামরিক মানুষ নিহত এবং আরও ২৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
দীর্ঘ ২৩ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। একই সঙ্গে দেশটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের সামরিক অভিযানেরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে।
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সির খবরে বলা হয়, তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে
আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে জাতিসংঘের আফগানিস্তান মিশনের (ইউএনএএমএ) দুই কর্মী আটক হয়েছেন। আটকের পর দুই দিন ধরে তাদের সঙ্গে জাতিসংঘের কোনো যোগাযোগ বা সাক্ষাতের সুযোগ হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত রোববার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আফগান গোয়েন্দা সংস্থা ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’-এর কর্মকর্তারা জা
চীনের অর্থনীতিকে আমূল বদলে দিয়ে দেশটিকে ‘বিশ্বের কারখানা’ বানানো দূরদর্শী সংস্কারক ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের গণমাধ্যমের খবরে সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি লিখেছে, তুলনামূলক কম ধৈর্যের অধিকারী ও ক্ষুরধার বাকপটু এই সংস্কারক ১৯৯০-
আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।