গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে হামাস ও কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠী। মঙ্গলবার (১৮ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এ সম্মাননা প্রদান করেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
যুদ্ধ শুরুর পর থেকে ২০০টিরও বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির ডেপুটি কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল মোস্তফা ইজাদি এ দাবি করেছেন।
সৌদি আরবে হজ বা ওমরাহ করতে গিয়ে ভিক্ষাবৃত্তিতে না জড়াতে দেশটির নাগরিকদের সতর্ক করে দিয়েছে পাকিস্তান। ১৬ আগস্ট সৌদি আরবে অবস্থিত পাকিস্তানি দূতাবাস হজ ও ওমরাহ করতে আসা পাকিস্তানী নাগরিকদের ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং সৌদির ভিসা আইন লঙ্ঘন না করার ব্যাপারে কঠোর নির্দেশনা জারি করেছে। দূতাবাস বলেছে, এসব নিয়ম লঙ্ঘন করলে গ্রেপ্তার, আটক এবং ডিপোর্ট হওয়ার ঝুঁকি রয়েছে।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ভবনটির তৃতীয় তলায় আগুন দেখতে পান বিমানবন্দরের কর্মীরা।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই শিক্ষার্থী এবং তাদের মধ্যে গুলিবর্ষণকারীও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
আগামী মাসে যুক্তরাষ্ট্র যেত পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর হলে গত ১১ বছরের মধ্যে এটি জিনপিংয়ের প্রথম সফর। প্রেসিডেন্টের ভ্রমণ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বরাতে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি হঠাৎ ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যৌথ এই হামলার জবাবে তেল আবিব উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে, বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিভিন্ন এলাকায় পালটা আক্রমন চালায় তেহরান।
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। তবে এখনই তাদের নিজ দেশে ফেরত নেওয়া হবে না। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্জ জানিয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে স্বীকৃতি দেওয়া এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, শুধু তাৎক্ষণিকভাবে হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের নয়, আরও অনেক ফিলিস্তিনিকে লক্ষ্য করে হত্যা করা উচিত।
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের সামনে ‘বিদেশিনী’ নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন পুণ্যার্থী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার ভোরে পাঁচতলা ওই হোটেলের নিচতলায় আগুন লাগার পর তা দ্রুত বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল রয়েছে। এর মধ্য দিয়ে গত সপ্তাহে টানা দাম বাড়ার যে প্রবণতা দেখা দিয়েছিল, তা অব্যাহত রয়েছে জ্বালানি তেলের বাজারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং তেল সরবরাহব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় বাজারের বিনিয়োগকারীদের নজর এখনো হরমুজ প্রণালি ও সংশ্লিষ্ট তেল অবকাঠামোর দিকে। খবর রয়টার্সের। সোমবার (১৭ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১টা ২৮ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৫ ডলারে অপরিবর্তিত ছিল।
বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে এক পাতার একটি সুইসাইড নোটও মিলেছে।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত তিন হুথি নিহত হয়েছেন। এ ঘটনায় মাঠপর্যায়ের কয়েকজন কমান্ডারসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।