নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি বহনযোগ্য ক্ষেপণাস্ত্র হাতে পেতে যাচ্ছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৩০ থেকে ৪০ কোটি টাকার (৬ থেকে ৭ কোটি ডলার) এই চুক্তিটি যুদ্ধ শুরুর পর স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা জোরদারে তেহরানের অন্যতম বড় প্রয়াস। এ চুক্তিটি ইরানের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনা রক্ষায় বিদ্যমান দুর্বলতা দূর করতে সাহায্য করবে।
ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) দাবি করেছে, ইরাকজুড়ে তাদের একাধিক সদর দপ্তরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় অন্তত আট সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোরে চালানো এ হামলার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সমন্বয়ে ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরান আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
ভারতের পরীক্ষা সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের টাস্কফোর্সে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটিকে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াংকা গান্ধী। তাকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করে প্রিয়াংকা জানতে চান, পরীক্ষা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কমিটিতে এমন একজনকে কেন রাখা হয়েছে।
হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে সমানভাবে নৌ চলাচলের পথ ভাগাভাগির ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে এ ধরনের প্রস্তাব ইরানের নিরাপত্তা উদ্বেগের সমাধান করতে পারবে না। খবর শাফাক নিউজ এজেন্সির।
গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো জেলা থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও বিভিন্ন ভবনের ধ্বংস্তূপে অনুসন্ধান তৎপরতা জারি আছে। মঙ্গলবার রাতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেছেন, “এমনকি এখনও বিভিন্ন ধ্বংস্তূপের তলায় আটকা পড়া লোকজন উদ্ধারের জন্য অপেক্ষা করছেন। আমাদের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে, কারণ এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান।
ইতালির রাজধানী রোমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- ক্যারাবিনিয়ারি বিশেষ অভিযান পরিচালনা করেছে। রাজধানী রোমের কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদক-চুরি ও ছিনতাইসহ অপরাধ দমনের কঠোর ওই অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাতে ওই কঠোর অভিযান পরিচালনা করা হয়।
জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামতো প্রিফেকচারে।
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। জানা গেছে, আগুন লাগার সময় তারা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।গত সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হতে পারে—এমন প্রত্যাশায় একদিনেই তেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
ইউক্রেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগের পর তেহরান জানিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। রোববার (২৬ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ক্যাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিবাদ জানায়। তেহরানের দাবি, হামলাটি ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ এবং এতে একজন ইরানি নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীকে জামিনঅযোগ্য ধারায় গ্রেপ্তারের দাবিও জানিয়েছে দলটি।
ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে কর্মসূত্রে পরিচয় হয়েছিল ডেভ গ্রিন ও অ্যান্ড্রিয়া উর্মস্টনের। ২০০৫ সালে শুরু হওয়া সেই পরিচয় ধীরে ধীরে গাঢ় বন্ধুত্বে রূপ নেয়। একসঙ্গে কাজ, নিয়মিত ফোনালাপ, খুদে বার্তা আর একে অপরের খোঁজখবর—সব মিলিয়ে তারা হয়ে ওঠেন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এক পর্যায়ে তা প্রেমে রুপ নেয়, গড়ায় শারিরিক সম্পর্কেও। তবে সেই প্রেম বেশিদিন টেকেনি। কয়েক মাসের মধ্যে অনুধাবন
জার্মানির বার্লিনে সমকামীদের মিছিলে গাড়ি চাপা দেওয়া এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার নাম আব্দুল বি বলে জানিয়েছে তারা। পুলিশ বলেছে, আব্দুলকে এখন খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে ওয়ান্টেড নোটিশ জারি করা হয়েছে।