| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানী রিয়াদ-এর পূর্ব দিকে অন্তত সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিস্তারিত...

‘শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেব না’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ইরান, এ কথা পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, শত্রু দেশগুলো বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

বিস্তারিত...

স্টারমারের সাহায্য এখন আর দরকার নেই: ট্রাম্প

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাঠানো সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্রিটিশ বিমানবাহী রণতরি পাঠানোর আর কোনো প্রয়োজন নেই। শনিবার (৭ মার্চ) এই মন্তব্যটি করেন তিনি।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্য উত্তেজনা: সাইপ্রাসে ক্ষেপণাস্ত্রসজ্জিত ফ্রিগেট পাঠাল ইতালি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাইপ্রাসের নিরাপত্তা জোরদারে ক্ষেপণাস্ত্রসজ্জিত একটি ফ্রিগেট পাঠিয়েছে ইতালি। শনিবার (৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বিস্তারিত...

আমেরিকানদের ওপর আঘাতের পরিণতি মৃত্যু: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বিশ্বের যেকোনো প্রান্তে আমেরিকান নাগরিকদের ওপর হামলা হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমেরিকানদের ওপর আঘাতের পরিণতি হবে “মৃত্যু”।

বিস্তারিত...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১০

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে ফের তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু।

বিস্তারিত...

তেহরানে তেলের ডিপোতে বিস্ফোরণ

ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলার খবরটি জানিয়েছে। হামলার পর তেহরানে আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।আইডিএফ বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি উল্লেখযোগ্য হামলা।

বিস্তারিত...

ট্রাম্পকে ছাড় দেওয়া হবে না : ইরান

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন- ইরানে যুদ্ধেও জন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আন্তর্জাতিক ভুল হিসাব-নিকাশ’ এবং এজন্য তাকে মাশুল গুণতেই হবে।

বিস্তারিত...

মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত অন্তত ৮ জন

মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান ও ওকলাহোমায় টর্নেডোর তাণ্ডবে অন্তত আটজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছেন, আরও ঝড়

বিস্তারিত...

ইরান কখনও আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত অষ্টম দিনে প্রবেশ করার সাথে সাথে তেহরান প্রতিশ্রুতি দিয়েছে, তারা কখনই আত্মসমর্পণ করবে না। লড়াই এবং আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার মধ্যে এমন প্রতিশ্রুতি দিলো ইরান। খবর আল জাজিরার।

বিস্তারিত...

তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বিস্ফোরণের পর সেখানকার টারমার্কে পুড়ে যাওয়া বিমান দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর আগে ইসরায়েল নতুন করে আরও হামলার তথ্য দিয়েছিল। তেহরানের অধিবাসীরা বিবিসি ফার্সিকে বলেছে , সবশেষ রাতটি ছিল তাদের কাছে সবচেয়ে ভয়াবহ যেখানে প্রতি ঘণ্টায় হামলা হয়েছে।

বিস্তারিত...

হরমুজ প্রণালী খোলা, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র-সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্র নয়, সেসব দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধা নেই।

বিস্তারিত...

তেহরানে নতুন করে ইসরায়েলি হামলা, পাল্টা জবাব ইরানের

ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ইসরায়েলি বাহিনী শহরটিতে আবারও হামলা শুরু করে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কুটনীতির পথে ফেরে আসার আহ্বান পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বিবৃতিতে ইরানে যত দ্রুত সম্ভব যুদ্ধ-সহিংসতা বন্ধ করতে এবং কূটনীতির পথে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

মস্কোর পাশাপাশি চীনও ইরানকে আর্থিক সাহায্য, যন্ত্রাংশ ও মিসাইলের যন্ত্রাংশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে।মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। দ্য ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। এ ঘটনার জেরে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সম্পর্কে চিড় ধরতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪