| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মধ্যপ্রাচ্যের উত্তেজনা: ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য স্বস্তির ঘোষণা দিয়েছে কাতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি অবনতি হলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সোয়া তিন কোটি ডলার ব্যয়, কমছে অস্ত্রের মজুদ

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’র ব্যয়ভার নিয়ে বিশদ বিশ্লেষণ সামনে আসতে শুরু করেছে। যদিও পেন্টাগন এখনো যুদ্ধের মোট খরচের আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি, সামরিক বিশেষজ্ঞদের প্রাক্কলনে উঠে আসছে বিপুল অঙ্কের ব্যয়ের চিত্র।

বিস্তারিত...

‘এটি অনন্ত যুদ্ধ নয়, শান্তির প্রবেশদ্বার’: সংঘাত নিয়ে নেতানিয়াহুর বার্তা

বর্তমান সংঘাতকে ‘অনন্তকাল ধরে চলা কোনো যুদ্ধ’ নয়, বরং আঞ্চলিক শান্তির ‘প্রবেশদ্বার’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাও নাকচ করেছেন তিনি।

বিস্তারিত...

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ঘরছাড়া হাজারো মানুষ

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়ে এলাকায় ইসরাইলি বিমান হামলার ঘটনায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, টানা বোমাবর্ষণে অঞ্চলটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই অভিযান পরিচালনা করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিস্তারিত...

৩ দিনে ইরানের ৫০০’র বেশি ক্ষেপণাস্ত্র-ড্রোন মোকাবিলা, কুয়েতে উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনে ইরান থেকে ছোড়া বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন প্রতিহত করেছে কুয়েতের সশস্ত্র বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ওই তিন দিনে ইরান থেকে ছোড়া অন্তত ১৭৮টি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০টির বেশি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।

বিস্তারিত...

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইরানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদফতরকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করেছে ইরান।

বিস্তারিত...

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলা

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরা নামের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এতে কারখানাটিতে আগুন ধরে গিয়েছিল।

বিস্তারিত...

পাকিস্তানে খামেনির মৃত্যুতে বিক্ষোভ, নিহত ২৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর সারা দেশে সহিংসতায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

বিস্তারিত...

র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন বালেন শাহ?

নেপালের রাজনীতিতে এক ব্যতিক্রমী চরিত্র হিসেবে উঠে এসেছেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ যিনি ‘বালেন’ নামেই বেশি পরিচিত। কালো চশমা,

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের অস্ত্রশক্তি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরান দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতে ইরানের প্রধান শক্তি হলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা।

বিস্তারিত...

‘খামেনি আমাকে মারার আগেই আমি তাকে মেরেছি’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।” মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, “তারা (ইরান) দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।”

বিস্তারিত...

খামেনি হত্যার প্রতিশোধে কারা যোগ দিল ইরানের পাশে?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। তাকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ইরানপন্থী জোট ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ অক্ষের শরিক সংগঠনগুলো একযোগে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।

বিস্তারিত...

‘আমেরিকার সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না’

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক আলোচনা নিয়ে মার্কিন গণমাধ্যমের দাবি সরাসরি নাকচ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “আমরা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করার প্রশ্নই উঠে না।” সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি ‘হত্যার’ দাবিকে কেন্দ্র করে পাকিস্তান ও ইরাকে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, রোববার সকালে ইরানের পক্ষ থেকে খামেনির নিহত হওয়ার তথ্য জানানো হয়। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪