জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ (মঙ্গলবার)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে। আজ চারজন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুরও রয়েছেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর আগে, এদিন ঢাকাসহ ১৯ জেলায় ৪১ জন জেলা জজসহ একযোগে জেলা আদালতের ২৩০ বিচারক
এক যোগে পুলিশের ৫২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি), ১২ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ৬ জন অতিরিক্ত ডিআইজি ও ১৬ জন পুলিশ সুপার (এসপি) আছেন। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের
গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
সারা দেশে একযোগে ২৩০ বিচারককে বদলি করা হয়েছে। এর মধ্যে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪১, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের ৪০ জন এবং সিনিয়র সহকারী জজ/সহকারী জজ/ সমপর্যায়ের ৯৬ জন রয়েছেন। সোমবার (২৫ আগস্ট) এ বিষয়ে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারকারীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ৮ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। সোমবার (২৫ আগস্ট) সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এপর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৯ জন। গতকাল সাক্ষ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মো. রাজিবুল ইসলাম সহ ৩ জন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় ঢাকা মহানগর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমানকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।