ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানি চলাকালে মারামারি ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম বলেন, দেশের কোথাও বৈধ কোনো সিসা বার নেই। তবে রেস্তোরাঁর আড়ালে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে এসব সিসা বার পরিচালনা করেন।
চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছে।
বাংলাদেশ পুলিশের একটি ফর্মড পুলিশ ইউনিট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন তারা। ৭০ জন নারী পুলিশ সদস্যসহ ১৮০ জন সদস্যের কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১০ কোটি ২৪ লাখ ৫২ হাজার ৬৫২ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে সামিট কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খানসহ মোট ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান বলেছেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে। কিন্তু এত চেষ্টার পরেও যখন আমাদের বিরুদ্ধে এমন নেগেটিভ প্রতিবেদন আসে, তখন আমি সত্যিই মর্মাহত হই।’
তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে রাজধানীর ব্যস্ততম এই এলাকায় যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
কারাগারের মধ্যে বন্দিদের মোবাইল ফোন ব্যবহার করার বিষয়টি স্বীকার করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। মোবাইল ফোন ব্যবহারের ঘটনা নতুন নয়, এমনকি বন্দিরা তাকেও ফোন দেয় বলে জানিয়েছেন আইজি প্রিজন। তবে এসব মোবাইল উদ্ধারে বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শুভাড্যা ইউনিয়নের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শুভাড্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, কেরানীগঞ্জে ভূমিদস্যু অনেক। শুভাড্যা খাল দখলকারী ভূমিদস্যুদের শুধু উচ্ছেদ করলেই হবে না, তাদের জেলখানায় পাঠাতে হবে। আইন ভাঙার পরিণাম দেখাতে না পারলে দখলচক্র আবার সক্রিয় হয়ে উঠবে।
জঙ্গিসহ বিভিন্ন মামলার ৭০০ আসামি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। মঙ্গলবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এ কথা জানান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি শুরু হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত আছেন। গত ১১ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ।