| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ০৪:৪৭:১৭:পূর্বাহ্ন  |  ২২৭৭৫০২ বার পঠিত
তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

সিনিয়র রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায়  কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তৌহিদ আফ্রিদির রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (২৪ আগস্ট) রাতে তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল । 

এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪