| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লুটেরাদের জব্দ টাকা ব্যবস্থাপনায় আলাদা তহবিল হচ্ছে: গভর্নর

লুটেরাদের জব্দ টাকা ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা একটি তহবিল হচ্ছে। এই টাকা যেসব ব্যাংক থেকে লুট হয়েছে তাদের ফেরত দেওয়া হবে। এই তহবিল থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। আরেকটি অংশ দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হবে। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

বিস্তারিত...

বংশালে বাসে আগুন দেওয়ার ঘটনায় তিনজন গ্রেপ্তার

বংশাল থানা এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯), আমির হামজা (১৯) এবং মো. আকাশ রহমান তানভীর (২২)।

বিস্তারিত...

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু-কামরুল

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চার হেভিওয়েটকে। সোমবার সকাল ১১টার দিকে তাদের গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম

বিস্তারিত...

১২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি

বিভিন্ন পদে দায়িত্বে থাকা ১২ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ঢাকার রাস্তায় উচ্ছেদ অভিযান ডিএমপির, গ্রেপ্তার ১০

রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় মালামাল জব্দসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর নিউমার্কেট থানাধীন কাঁটাবন, বাটা সিগন্যাল ও এলিফ্যান্ট রোডে গাউছিয়া মার্কেট বরাবর রাস্তা থেকে অবৈধ ভাসমান দোকান ও মালামাল উচ্ছেদে ডিএমপির রমনা বিভাগের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ

জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিস্তারিত...

আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার নির্দেশ

এর আগে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় গত ২২ এপ্রিল আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট।

বিস্তারিত...

সাড়ে দশ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তথা ২৯ জানুয়ারী ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে।

বিস্তারিত...

আ.লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

এ স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।

বিস্তারিত...

বিচারককে হেনস্তা : বিএনপিপন্থি চার আইনজীবীকে শোকজ

হত্যাচেষ্টা ও চাঁদা দাবির মামলায় এক আসামিকে জামিন না দেওয়ায় বিচারককে আওয়ামী লীগের দালাল বলে তকমা ও গালিগালাজ করে হেনস্থার অভিযোগ উঠায় চার বিএনপিপন্থি আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (১৮ মে) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এই নোটিশ পাঠানো হয়।

বিস্তারিত...

দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত চাকরিচ্যুত সেনা সদস্যদের

শনিবার গ্রেপ্তার হওয়া নাইমুলের মুক্তি ও অন্যান্য দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা শেষে চাকরিচ্যুত সেনা সদস্যরা বেরিয়ে যান।

বিস্তারিত...

মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে

ঢাকার মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

শুধু অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগ্রহী নন এনবিআর কর্মকর্তারা; আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রোববার রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদ’। শুধু অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে আগ্রহী নন জানিয়ে অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবারও চলমান কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভরত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তারা

বিস্তারিত...

শ্যামল পল্লী বস্তিতে আগুন

রাজধানীর ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। রোববার (১৮ মে) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর রাত ৮টা ১০ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪