বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ১৯ মে স্বশরীরে হাইকোর্টের হাজির হওয়ার নির্দেশ দেন।
অভ্যুত্থানের মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন। কিন্তু বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালেই পিজি হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে জানানো হয় ট্রাইব্যুনালে আসতে চাচ্ছেন না কামরুল ইসলাম।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ২৮টি মামলার আসামি বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’ (৩৬) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পুলিশের আধুনিকায়নে নয়টি অ্যাপ-সফটওয়্যার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আইজিপি মো. আলী হোসেন ফকির
রাজধানীর উত্তরা পূর্ব থানার এক হত্যা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা মানবিক চিকিৎসা উদ্যোগ গণস্বাস্থ্য কেন্দ্র-কে ঘিরে দখল, মব সন্ত্রাস ও ট্রাস্টি বোর্ড নিয়ে গুরুতর বিতর্ক সামনে এসেছে। প্রতিষ্ঠানের একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. নাজিমউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং একটি অবৈধ ট্রাস্টি বোর্ড গঠন করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
রাজধানীর নিউমার্কেট থানা এলাকার বটতলা শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তের গুলিতে খন্দকার নঈম আহমেদ টিটন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, একই সময়ে হত্যা মামলায় ৬০৪ জন ও ধর্ষণ মামলায় ৫৩০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছে।