কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা সিগারেট চট্টগ্রাম বন্দর থেকে খালাসের চেষ্টাকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শেখ সেজানকে (২৬) গত বুধবার (১৫ জুলাই) বিকেল ৬টার দি
কারাগার থেকে জামিনে মুক্তির পর দেশের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও ভয়ঙ্কর অপরাধীরা নিজেরাই আক্রান্ত হচ্ছেন। কেউ কেউ হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছেন। কোনো কোনো হত্যাকাণ্ডের পেছনে প্রতিশোধের মোটিভে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন সামগ্রী জব্দ এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় র্যাব-৮–এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম। তাকে এ পদে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে প্রতিরক্ষা
চট্টগ্রাম সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম শনাক্ত ও সরাসরি গুলি করেন তৎকালীন মেজর মো. মোজাফফর হোসেন। হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। এরপর ছদ্মনাম ধরে বিভিন্ন বেশে তিনি দেশে যাতায়াত করতেন। হত্যাকাণ্ডের ৪৫ বছর পর বৃহস্পতিবার (১৬ জুলাই)
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, মেজর মোজাফফর নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে বনানী ডিওএইচএস থেকে গতরাতে গ্রেপ্তার করা হয়।
চেক ডিজঅনারের একটি মামলায় জামিন পেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।
মা-বাবার মধ্যে তালাক নিয়ে বিরোধ থাকলেও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না। সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা-বাবার তালাকসংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়; এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার বলে রায়ে স্পষ্ট করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ জুলাই) হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। সম্প্রতি বিচারপতি আবদুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন। সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে এসব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিজ বাসায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় পাশের কক্ষে থাকা দুই বছরের নাতনি অক্ষত অবস্থায় কান্নারত ছিল।
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পরিচালিত বিশেষ অভিযানে গত আড়াই মাসে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানের পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিয়ের সময় নির্ধারিত দেনমোহর পরিশোধ ও আদায়ের জন্য একটি বিস্তারিত পদ্ধতি বা নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় (দাখসিসি) ৮ম তলা ভবনের ৬ তলায় বৈদুতিক সর্টসার্কিট থেকে বিষ্ফোরণে দেওয়ালের বেশকিছু অংশ ভেঙ্গে যায় ও আগুন লেগে যায়। এই ঘটনায় সেখানে ঘুমিয়ে থাকা মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।