ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। বুধবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ
ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি আত্মসমর্পণ করেন। গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী এই আবেদন করেন তিনি। এর আগে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর ভাটারা থানা থেকে চুরি যাওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডক্টর সুজান ভিয়েজে এবং ইউনেস্কো সদর দফতরের রুল অব ল অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহেদি বেঞ্চেলাসহ তিন সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করা হবে জানিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে জুডিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
সাভারে ছয় জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ‘সিরিয়াল কিলার সম্রাট’-এর আসল নাম প্রকাশ পেয়েছে। ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আসামী কিলার সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। পরিবারে তিন ভাই ও চার বোন রয়েছে। সবুজ শেখের জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। এর ফলে ইনভেস্টিগেট করা ইসির গেজেট অনুযায়ী তিতাস ও হোমনা উপজেলার সীমাই বহাল থাকবে এবং নির্বাচন এই সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে।
জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হচ্ছে না আজ। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। বহুল আলোচিত এ মামলার রায়ের দিকে তাকিয়ে আছে দেশবাসী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশে গাড়ির হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ বিষয়টি জানিয়েছে। ডিএমপি জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়।