অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন এবং ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণের সুপারিশ দেওয়ার লক্ষ্যে সরকার গঠিত টাস্কফোর্সের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন এই টাস্কফোর্সকে অবৈধ, বেআইনি, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে এই রুল দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আদালত সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দাখিলের জন্য দুই সপ্তাহের সময় নির্ধারণ করেছেন।
চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে গুলি করে হত্যার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কমিশন বলেছে, কোনো ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়া বা সংগ্রহ করা হলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের ১৪,১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় সিইও সিমিন রহমান এবং তার মা শাহনাজ রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। শুনানি শেষে তাদের ৫০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন আজ। তাদের বাংলাদেশ বিমানের BG389 নম্বর ফ্লাইটে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ সাত নেতার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে কি না সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি চালিয়ে ভয়ভীতি দেখিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি চিরকুট রেখে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। ওই বাড়িতে অশোক কুমার সাহার মেয়ে ও শ্যালক অবস্থান করছিলেন। ওই সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক বাসার সামনে আসে। পরে তিনজন বাড়ির ভেতরে ঢুকে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করেন এবং নিরাপত্তাকর্মীকে মিটিংয়ে না যাওয়ার জন্য জানিয়ে একটি চিরকুট রেখে চলে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে ঢামেকের মেডিসিন ভবনের সাততলায় এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমা বেগম।
রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় তলব করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শিশুর প্রতি এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা।
যশোরে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা পুলিশের মূল লক্ষ্য। আমরা এমন এক সময়ে এই সভা শুরু করছি যখন দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিকটে। এই সময়ে দেশের সার্বিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, যা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২১ জানুয়ারি) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মার্কিন দূতবাস এই তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবা
কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ বুধবার (২১ জানুয়ারি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। মামলাটি ‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নেওয়া ও অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে দায়ের করা হয়েছে।