ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।
প্রতারণা ও আত্মসাতের মামলায় সিআইডির হাতে গ্রেফতার হয়েছে হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের ডিএমডি ও অভিনেতা হায়দার কবির মিথুন। রোববার (১০ মে) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানায়, শনিবার (৯ মে) মধ্যরাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তরা পূর্ব থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ পুলিশের জন্য স্বতন্ত্র পে স্কেল চালুর দাবি আবারও জোরালোভাবে সামনে এসেছে। পাশাপাশি ঝুঁকিভাতা, ওভারটাইম বিল, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ এবং চাকরির শেষ পর্যায়ে অনারারি পদোন্নতিসহ একাধিক দাবি সরকারের কাছে তুলে ধরেছেন পুলিশ সদস্যরা।
হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১০ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে রোববার (১০ মে) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে। ১০ মে (রোববার) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ
হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল রবিবার (১০ মে) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। "আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ"- প্রতিপাদ্যে চারদিনব্যাপী (১০-১৩ মে) উদযাপিত হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ। রোববা
রাজধানীর আদাবর এলাকার তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকরী রুবেল ওরফে পাংখা রুবেলকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৮টায় শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের এনএইচ ফোম ফ্যাক্টরিতে আগুনের খব
নিজের সন্তান নিনিতের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন বলে জানিয়েছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমায়ূনপুত্র নিনিতকে নিয়ে পোস্ট দিয়ে এ কথা জানান তিনি।
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নতুন করে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ঢাকা মহানগর পুলিশ)। এর মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।
পিরোজপুরের মঠবাড়িয়ার অ্যাডভোকেট মো. শাহজাদাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির বিষয়ে আদালতের রায় বাস্তবায়ন না করায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। বিশেষ করে জাল টাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।