| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্রেনে নারী যাত্রীদের জন্য কামরা বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ (সংরক্ষিত) রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১২ মে) এ আদেশ দিয়েছেন।

বিস্তারিত...

৩৪১ পুলিশ সদস্য পেলেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’

দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জন পুলিশ সদস্যকে ‌‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সংশ্লিষ্ট সদস্যদের হাতে ব্যাজ তুলে দেন ও পরিয়ে দেন।

বিস্তারিত...

শিক্ষকদের জন্য সতর্কবার্তা, সরকারের বিরুদ্ধে পোষ্ট দিলে ব্যবস্থা

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করা হয়েছে। নেতিবাচক পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

গ্রাম্য চিকিৎসক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় সাত বছর আগের এই মামলায় ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বিস্তারিত...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

আরও দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আইনজীবীরা জানিয়েছেন, বর্তমানে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

বিস্তারিত...

আরও ২ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ দুদকের করা পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহালের পর, এবার আরও দুই মামলায় জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বিস্তারিত...

তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৬

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

স্ত্রীসহ মাহবুব-উল আলম হানিফের আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিস্তারিত...

মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়ে গুলিবর্ষণ করেছে পুলিশ। চব্বিশের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধী দমনে পুলিশের পক্ষ থেকে গুলিবর্ষণের এটিই প্রথম ঘটনা। সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপিকে প্রত্যাহার

নানা কারণে আলোচনায় থাকা ফেনীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি তাদেরকে এই দুই জেলায় দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিস্তারিত...

ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার ময়নাতদন্তের রিপোর্ট প্রস্তুত হয়েছে। রিপোর্ট দেখে হত্যার লোমহর্ষক কিছু তথ্য প্রকাশ করেছেন চিকিৎসকরা। সোমবার (১১ মে) সন্ধ্যায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. মাজহারুল হক ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

ব্যারিস্টার সুমনের জামিন বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

বিস্তারিত...

ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপহরণ, গুম এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবারও অভিযোগ দাখিল করেছে বিএনপি।

বিস্তারিত...

মানবাধিকারের বিষয়টি পুলিশকে স্মরণ রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার সমুন্নত রেখে পুলিশ সদস্যদের কৌশলে কাজ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ সদস্যদের স্মরণ রাখতে হবে, মানবাধিকারের বিষয়টি এখন অনেক গুরুত্বপূর্ণ।

বিস্তারিত...

হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪