বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবতে বিনামূল্যে ঔষধ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্ধোধনকালে নরসিংদী-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন,ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী এলাকায় কুমার নদে ১২৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত নদের দুই পাড়ে ও নৌকায় চড়ে নদে বিভিন্ন শ্রেণির পেশার নারী-পুরুষ ভিড় জমায়।
মানিকগঞ্জে জয়পুরহাট প্রমিলা নারী ফুটবল দলকে ০-২ গোলে হারিয়ে নারায়ণগঞ্জ প্রমিলা নারী ফুটবল দল শিরোপা জিতেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মুন্নু স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
মানিকগঞ্জ শহরে চাল চুরির ঘটনার পর আড়াই ঘণ্টা করে একটি পিকআপ ভ্যান আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে জেলা শহরের খালপাড় এলাকার তনুরত্ন দোকান থেকে চুরি হওয়া ওই পিকআপটি আটক করা হয়।
বিবিসি খ্যাত সাংবাদিক আতাউস সামাদের ১৩তম মৃত্যুবার্ষিকী কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে। করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে সাহিত্য আসরের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুরের শিবচরে রানু বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা রাসেল মাহমুদ সবুজকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট।
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয়রা জানায়, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে নূর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন।
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর আরোহী আবীর হোসেন (১৫)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী পৌরসভার চাটিপাড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর গ্রামের নিশান আলীর ছেলে।
মানিকগঞ্জে 'মন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে'র এবারের নবীন বরণ আয়োজন ছিল ভিন্ন মাত্রার। শুধু গান, কবিতা আর নাচের ভেতর সীমাবদ্ধ না থেকে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল নতুন-পুরাতনের এক সেতুবন্ধনে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় অবস্থিত এই কলেজটিতে নবীন বরণ উৎসব পালন করেছেন প্রতিষ্ঠানটি। উচ্চমাধ্যমিকে ভর্তিরত শিক্ষার্থীদের কলেজের প্রথম দিনটি স্মরণীয় করে রাখতেই কলেজ কর্তৃপক্ষের এ আয়োজন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে সাজ সাজ রব। ফরিদপুর জেলার ৭৫৮টি মণ্ডপে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রতিমায় রঙের কাজ চলছে। এ বছর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হয়েছে এবং ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজার সমাপ্তি হবে ২ অক্টোবর মহাদশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।