ফরিদপুরে মাহিন্দ্রা স্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের পর জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান ওরফে লিমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দশকি
মন্ত্রণালয়ের আদেশের পর ডেরা রিসোর্ট বন্ধ ও এশিয়ার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী ও তৌহিদী জনতা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
কালিহাতীর পথে ঘাটে এখন উৎসবের ঢেউ। চারপাশে ছড়িয়ে পড়ছে আনন্দের আবেশ, ভরে উঠছে মানুষের হৃদয় এক অনন্য প্রত্যাশায়। প্রতিটি পূজামণ্ডপে যেন রঙতুলির জাদুতে ধীরে ধীরে জেগে উঠছে দেবীর নতুন রূপ। শিল্পীর হাতে তুলি কখনো কোমল, কখনো দৃঢ়, প্রতিটি আঁচড়ে ফুটে উঠছে মহামায়ার অবয়ব।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর আগারগাঁও তালতলায় দোকান দখলকে কেন্দ্র করে লোহার পাইপের আঘাতে বাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তির নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি ফুটপাতে চা-সিগারেটে বিক্রি করতেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চাষা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা।
গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরনে তিনি দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।
পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, শেখা আক্তার (২৯), তার ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)। নিহত শেখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। শাহীন দুই মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া গিয়েছেন। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন।
হয়তো ভয় দেখানোর জন্যই তার দোকানের সামনে এ বোমা রাখা হয়েছে। তিনি বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চাটমোহর উপজেলার ফৈলজানা হাইস্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে সড়কের দুইপাশে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু করে কড়ইয়া ব্রিজ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে । সোমবার দুপুর ১২ টায় দুই দিন ব্যাপী বৃক্ষ মেলা-২০২৫ খ্রিঃ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।