রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ (২৮) চারজনকে আটক করেছে সেনাবাহিনী।
নরসিংদী: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যি নরসিংদী সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশন। নরসিংদীর বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাকালীন রোগীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হাসপাতাল ভাঙচুর, নিয়োজিত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ এবং মানববন্ধন স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন হয়েছে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকায় অবস্থিত ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ এবং সেখানে মিল ফ্যাক্টরি স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রিসোর্টের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ষষ্ঠীর সূর্যোদয় থেকে শারদীয় দুর্গোৎসবের আবাহনে কালিহাতীর পথে-ঘাটে, মন্দিরে-মণ্ডপে নেমেছে উৎসবের ঢেউ। পূজার গান, ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত চারপাশ। প্রতিটি প্রতিমা যেন রঙ-তুলির জাদুতে সাজানো হয়েছে অপূর্ব শৈলীতে, যা দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে।
'ঘোড়াতে চড়িয়া মর্দ হাটিয়া চলিল, কিছুদূর যাইয়া মর্দ রওনা হইলো' পুরনো দিনের সেই রূপকথার বাস্তবতা যেন গাজীপুরের কাপাসিয়া ও নরসিংদীর মনোহরদী ও শিবপুরের বাসিন্দারা উপলব্দি করতে পারছেন। কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর উপর রাণীগঞ্জ-বটতলা সেতু নির্মাণের প্রায় সাড়ে ৬ বছর পর ঠিকাদারী প্রতিষ্ঠানের অদক্ষতা ও নানা সীমাবদ্ধতার কারণে নদীর মাঝখানে পাইলিং করতে না পেরে তারা পাইলিংয়ের গভীরতা ৫শত মি.মি কমানোর আবেদন করেছেন।
শিক্ষানবিশ আইনজীবী ও ব্যবসায়ী আব্দুল মালেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকার আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মানিকগঞ্জ শহরের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজধানীর কাওরান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন
‘মাদক থাকবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাংবাদিক সরদার রাজী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নগরবাড়ীতে এক কর্মী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীর কুস্তা এলাকায় দীর্ঘদিন ধরে মাটি কাটিং মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল বাবর ও তার লোকজন। এলাকাবাসী বিভিন্ন সময় বাধা দিলেও তারা কর্ণপাত করেনি। সর্বশেষ গ্রামবাসীর ধাওয়ায় খনন যন্ত্র সরিয়ে নিতে বাধ্য হয় বাবরের লোকজন। এরপর থেকে মাটি-ব্যবসায়ীদের হুমকি-ধামকির কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় শ্রাবন্তী (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও চালকরা।
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। হতাহতদের পরিচয় এখানো জানা যায়নি।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পূর্ব বি.এস ডাঙ্গী গ্রামের বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন গং কর্তৃক ৩৫ বছর আগের জবর দখলকৃত তার বসতভিটে সংলগ্ন ১ একর সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে দখল মুক্ত করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছেন বিজ্ঞ আদালত।
“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।