বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, 'আজকের এই দেশকে অস্থিতিশীল অবস্থা থেকে মুক্ত করতে ধানের শীষই বাংলার মানুষের মুক্তির পথ। এই ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেই সরকারের নেতৃত্বে থাকবে জনাব তারেক রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে ১৭ বছরে একজন লোকও দল ছেড়ে যায়নি।'
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। এ উপলক্ষে রোববার কালকিনি উপজেলার সমিতিরহাটে তাঁর নিজ বাড়িতে এক মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।
চরভদ্রাসন সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীরা রবিবার সকাল ১১টার দিকে চরভদ্রাসন বাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি জানানোর পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার পাশ থেকে ওবায়দুর সিকদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত ওই নারীর নাম তানিয়া আক্তার। তার স্বামীর নাম রনি চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।
ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় টানা তিন দিন সড়ক ও রেলপথ অবরোধ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে ফরিদপুর-২ আসন (নগরকান্দা ও সালথা উপজেলার সাথে) সংযুক্ত করার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় ঐক্য কমিটি।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের যুবক আলা উদ্দিন শেখ তার বড় ভাই সালাহউদ্দিন শেখ (৩৫) কে নির্মমভাবে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সালাউদ্দিন শেখ ভদ্রাসন উত্তর পাড়া গ্রামের জাহাজান শেখের পুত্র।
ফরিদপুরের চরভদ্রাসনে দর্জির দোকানের কর্মচারী থেকে কোটিপতি হয়ে ওঠা আলতাফের বিরুদ্ধে জবরদখল, সরকারি সম্পত্তি দখল, মুক্তিযোদ্ধার ঘর ভাঙা ও ভুয়া কাগজপত্রে ভারতীয় নাগরিকদের নামে জমি ক্রয়সহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগ করেছেন স্থানীয় শিক্ষক মো. মনির হোসেন ওরফে আঃ কাদের মোল্লা, হালিমা বেগম এবং মুক্তিযোদ্ধা সুবল শাহ।
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে দুপুরে দাওয়াত দিয়ে খাবার খাওয়ানোর পর সমালোচনার মুখে রাতে তাকে গ্রেপ্তার করেছেন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা তিন দিনের ছুটি পাবেন। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা। আসছে ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫, রোজ বুধবার ও বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ আয়োজন করা হচ্ছে।
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।