মানিকগঞ্জ সদর উপজেলার বেঙ্গরই এলাকায় কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে প্রতারক চক্র।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গার সাথে সংযুক্ত করার দাবীতে লাগাতার কর্মসূচি পালন করছে ভাঙ্গার স্থানীয় বাসিন্দারা। সেই ধারাবাহিকতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ভাঙ্গার বাসিন্দাদের নিয়ে গঠিত সর্বদলীয় ঐক্য কমিটি। শুক্রবার বিকেলে চলমান আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া
শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকা সরকারি ফি দিয়ে গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৪৭ জন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর পুলিশ লাইন্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহ রিয়াজুল হান্নান বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে।
বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে অসাধু ও দলীয় ব্যবসায়ীদের হাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছিলো।
মানিকগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সীল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতকর্মী সেলিম মোল্লার (৪০) বিরুদ্ধে। এই জাল প্রত্যয়নপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করার আবেদন করতে গিয়ে ধরা পড়েছে ১৫ বছরের এক কিশোর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৗসের (২৯) জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মসজিদ মাঠ প্রাঙ্গণে শিক্ষিকার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জে ইজারাকৃত বালু মহালের বাহিরে গিয়ে বালু উত্তোলন করার অপরাধে মেসার্স প্রিন্স কনস্ট্রাকশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলার যমুনা নদী থেকে ইজারাকৃত বালু মহালের বাহিরে গিয়ে বাল্কহেট দিয়ে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালত মেসার্স প্রিন্স কনস্ট্রাকশনের সুপারভাইজারকে আটক করে। পরে জরিমানা আদায়ের মাধ্যমে মুচলেকায় ছাড়া পান সুপারভাইজার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুনা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে স্থাপিত সৌরবিদ্যুৎ চালিত সড়কবাতিগুলোর শতকরা ৯০ ভাগই বর্তমানে অচল হয়ে পড়েছে। অধিকাংশ স্থানে খুঁটি, প্যানেল, লাইট ও ব্যাটারির অস্তিত্ব নেই। কোথাও খুঁটি থাকলেও লাইট নেই, কোথাও লাইট থাকলেও নেই প্যানেল। আবার অনেক জায়গায় খুঁটি ও লাইট থাকলেও ব্যাটারি চুরি হয়ে গেছে।
মাদারীপুর সদর উপজেলার পৌর শহরের তরমুগরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ থেকে জারি করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
ভাদ্র মাসের চৈত্র সংক্রান্ত বা বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌরসদরের কুমার নদের নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ার সমৃদ্ধ ইতিহাস প্রায় দুই শতাধিক বছরের।
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। অবরোধে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ অবরোধের ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে।