এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সূচনা হয়েছে। উদ্বোধনী খেলায় ধানকোড়া ইউনিয়ন ৩-০ গোলে হরগোজ ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৭ জন ভিক্ষুককে বিনামূল্যে ৬টি দোকান এবং একজনকে একটি অটোরিকশা বিতরণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
গোপালগঞ্জে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন।
রাজবাড়ীর কালুখালী উপজেলার তরুণ আইটি উদ্যোক্তা ও ডায়ানা হোস্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদুল হক রুমি বিশ্ব যুব উৎসব-২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেছেন।
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন, যার ফলে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন তারা।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে যথাযথ রাষ্ট্রীয় সম্মান 'গার্ড অব অনার' প্রদর্শনের মধ্য দিয়ে জানাযা ও দাফন সম্পন্ন হলো জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম মীর (লাল মিয়া)'র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেলোয়ারা ফেরদৌসীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে চলতি মাসে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দেন স্কুল এক শিক্ষিকা। বরাবর একটি অভিযোগ দেওয়া হয়েছে।
গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের সরসপুর গ্রামের ‘ছায়া নীড় সেবাকেন্দ্রে’ আশ্রিত ঠিকানাহীন এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণে অভিযুক্ত মোশারফ হোসেনকে আসামী হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পারভীন আক্তার।
শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসতেই উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা। পূজার রঙে রাঙাতে এখন প্রাণপণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার মৃৎশিল্পীরা। উপজেলার নানা গ্রামে প্রতিমা তৈরির ধুম পড়ে গেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা গড়ার কর্মযজ্ঞ। বাঁশ, খড়, মাটি আর রঙের অনন্য মিশ্রণে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, মহিষাসুরসহ কার্তিক, গণেশ, সরস্বতী ও লক্ষ্মীর প্রতিমা।
সময় নামক নির্দয় স্রোত আজ গ্রাস করতে বসেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শতবর্ষী ঐতিহ্য পাটি শিল্পকে। একসময় এ শিল্পের চাকচিক্যে মুখর ছিল গ্রামবাংলার প্রতিটি ঘরবাড়ি। পাটির শীতলতা ছিল বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ—বিয়ে-শাদি, ধর্মীয় অনুষ্ঠান কিংবা গরম দুপুরের বিশ্রামে পাটি ছাড়া চলতই না। অথচ আজ প্লাস্টিকের স্রোতে হারিয়ে যাচ্ছে সেই অতীত গৌরব।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুইদিন পর স্থানীয় খিড়াই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি মঙ্গলবারও অব্যাহত রয়েছে। তবে গতকালের তাণ্ডব-সহিংসতার পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে সড়ক-মহাসড়কে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষাপটে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক (ডিসি) বিষয়টিকে জনগণের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন জানিয়েছেন।