ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ভাঙ্গা-ফরিদপুর ও ভাঙ্গা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি নামক স্থানে মহাসড়ক অবরোধ করেন। অন্যদিকে হামিরদী ইউনিয়নসহ আরও তিন-চারটি ইউনিয়নের লোকজন ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে ব্যারিকেড দেন।
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় দুই সপ্তাহ ধরে। এখনো সুস্থ হয়ে বাসায় ফেরেননি বর আনন্দ সাহা। তবে নির্ধারিত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেনি বিয়ের অনুষ্ঠান। দুই পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন হয় বিয়ের।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি, গুইমারা ও লক্ষ্মীছড়িসহ ৯টি উপজেলার একশত পঞ্চাশের মতো রবিসহ বিভিন্ন কোম্পানির টাওয়ার রয়েছে, টাওয়ারে কর্মীরা না আসায় গত প্রায় ৫মাস ধরে নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এমতাবস্থায় ডিজিটালের এই যুগেও নেটওয়ার্ক সমস্যা ভুগছে পাহাড়ের কয়েক লাখ মোবাইল ব্যবহারকারী।
ঢাকা ও আশপাশের এলাকায় গরম কমার সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিতই থাকতে পারে, তবে এসময় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়দের অবরোধ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে দুই মহাসড়ক। সকাল ৯টার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করা হয়।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর মামলায় প্রথমবারের মতো গাজীপুরে একটি রায় সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এনসিপি ও জমায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবি তুললেও বাংলাদেশের সাধারণ জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাশুক। বৃহস্পতিবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার প্রশিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী, হামিরদী ও মানিকদহ—এই তিনটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসন থেকে কেটে নিয়ে অন্য উপজেলায় সংযুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবাদ সভা ও ভাঙ্গা-মাওয়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চৌরাস্তার মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দেশে সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছেন জাতীয়তাবাদী শক্তির নেতারা, কিন্তু এখন কেন সেই নির্বাচনকে ভয় পান আপনারা? আমরা বুঝতে পারি না আপনাদের ভয়টা কোথায়—এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ প্রার্থী প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় নেতৃবৃন্দদের অংশগ্রহণে শোভাযাত্রাটি কাপাসিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় ড্রাম ট্রাকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।