নরসিংদীর শিবপুর থেকে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মালামালসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তিন ছিনতাইকারীকেও আটক করা হয়েছে
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ সহ সাইদুল শেখ (৩৯) নামে একজন কে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ
জুলাই অভ্যুত্থানের এক বছর পার হতে চলেছে। পারিবারিক পিছুটানকে উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন দোকান কর্মচারী মবিন (১৮)। আন্দোলনে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টি শক্তি হারিয়েছে তিনি। পারিবারিক ও সরকারের সহায়তায় এখন পর্যন্ত মবিনের চোখে ৬টি অপারেশন হলেও দৃষ্টিশক্তি ফিরে পাননি তিনি। জুলাই আন্দোলনে দুই চোখের দৃষ্টি হারানো মবিনের স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ। সরকার ও দেশের সব মানুষের কাছে এমন দাবি জানিয়েছেন তিনি।
মাদারীপুর সরকারি কলেজে আয়োজিত হয়েছে ‘নবীনবরণ-২০২৫’
মিরপুরে ডাকাতি করে পালানোর সময় চার সাবেক সেনাসদস্য আটক
কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে গোপালগঞ্জ। রাস্তায় জনসমাগম বাড়তে শুরু করেছে এবং জনমনে কিছুটা স্বস্তির বাতাস বইছে। তবে গ্রেপ্তার আতঙ্কে যুবক শ্রেণীর লোকই শুধু নয়; বয়স্ক লোকজনও এলাকা ছেড়ে অন্যত্র পালিয়েছে।
দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউ ও ১৪৪ ধারা চারদিন পর প্রত্যাহার করা হয়েছে। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শিল্পী খাতুন এবং গাড়ির চালক মজিবর রহমান মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর নকল করে চেক জালিয়াতির মাধ্যমে উপজেলা পরিষদের কর্মচারীদের বেতন-ভাতা খাতের ৭ লাখ ৩৫ হাজার ৩০ টাকা আত্মসাৎ করেছেন।
“জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষকে পরীক্ষা করেছেন। আসেন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলে যাব না।”
গাজীপুরের কোনাবাড়িতে কারখানা কর্মকর্তা রফিকুল ইসলামকে খুন করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ নিহতের তালাবদ্ধ ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ (মধ্যপাড়া) এলাকার আতাউর মার্কেট এলাকার ৫তলা ভবনের একটি ফ্লাটে এ ঘটনা ঘটে।
জুলাই গণঅভ্যুত্থান সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া আব্দুল আহাদের কবর জিয়ারত ও সমাধিতে পুষ্প অর্পণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
ফরিদপুরের ভাঙ্গায় বনজ গাছ থেকে রোগের ওষুধ ও ফলজাত গাছ থেকে পুষ্টিশক্তির লক্ষ্য ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে পৌর ও বিভিন্ন ইউনিয়নের ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০০ শিক্ষার্থীদের মাঝে নিম বেল, জাম ও কাঁঠাল গাছের ৬ হাজার বিতরণ করা হয়েছে।
আরিফ ভূইয়া দুপুরে স্কুলে প্রবেশের সময় একই গ্রামের ফাইজ উদ্দিনের পুত্র আসাদুল্লাহ অতর্কিত ভাবে চুরিকাঘাত করে। এলাকাবাসী আরিফকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।