উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে। আর রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার(২৭ জুন) সকালে জানা যায় , ভিন্ন ভিন্ন চারটি মন্দির হতে রথযাত্রা বের করা হয়। সকাল ৭ টায় শহরের রথখোলা চৌধুরী পাড়ার মন্দির থেকে রথ টানা শুরু হয়।, এ রথটি শহর প্রদক্ষিণ করে শ্রী ধাম শ্রী অঙ্গনে যাবে সেখানে উপস্থিত হয় সেখানে প্রসাদ বিতরণের পর তা সূচনা স্থানে ফিরে যায়
ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় বিভিন্ন অভিযোগে আটক ৩০টি মোটর সাইকেল খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে। এতে নষ্ট হচ্ছে জাতীয় সম্পদ আর রাজস্ব হারাচ্ছে সরকার। শুক্রবার (২৭) সকালে গিয়ে চরভদ্রাসন থানায় গিয়ে দেখা গেছে, থানার উন্মুক্ত স্থানে রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে এসব মোটরসাইকেল
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দলীয় শৃঙ্খলা ও নীতি লঙ্ঘনকারীদের কোনো জায়গা নেই বিএনপিতে। তিনি বলেন, "আমরা পরিষ্কার বার্তা পেয়েছি তারেক রহমানের কাছ থেকে—যারা চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়মে জড়াবে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে এবং প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।"
গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত প্রায় দুইশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে।
ফরিদপুর শহরের রেলবস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। অভিযানে মাদক,দেশীয় অস্ত্র, নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুর বণিক সমিতির নির্বাচন নিয়ে একটি রিটের প্রেক্ষিতে রুল জারি করে নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালত
রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
ফরিদপুরে মধুমতি নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে শৌখিন খান নামে এক মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। অভিযোগ, প্রতিপক্ষ মৎস্যজীবী জব্বার মোল্লার বৈঠার আঘাতে তিনি নদীতে পড়ে যান।
এই কার্যক্রমের উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। তিনি বলেন, “তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। সামাজিক বনায়ন ও পরিবেশ সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
আগামী জাতীয় নির্বাচনে বোয়ালমারী উপজেলার মৎসজীবী দলসহ বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বোয়ালমারী উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. বিল্লাহ খান।
ফরিদপুরের ভাঙ্গায় লুণ্ঠিত মোটরসাইকেলসহ ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডল ও আকরাম শেখ নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় নবম ও দশম শ্রেণির চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন সাবেক শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।