নরসিংদীর মনোহরদী পৌরসভা এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নরসিংদীর বেলাবো উপজেলা বিন্নাবাইদ ইউনিয়নের রাজারাম পুর গ্রামে আদালতে মিথ্যা মামলায় নিরীহ এলাকাবাসীর হয়রানি ও হেনস্তার প্রতিবাদে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার রাজারাম পুর গ্রামে ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনে পোড়াদিয়া-রাধাখালি সড়ক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হয়েছে।
নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার দায়ে গোমতি ফায়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তার বিকাশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিতর্ক উৎসব ও প্রতিযোগিতা।
মাদারীপুরে মানবপাচার মামলায় শাশুড়ি কুলসুম বেগমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে শিবচর উপজেলার কেরানীবাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে মামলার মূলহোতা হিসেবে অভিযুক্ত জামাই কুদ্দুস রহমান (৩৫) এখনো পলাতক।
রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামে একটি পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ যুবক আসাদুল ইসলামের (২৪) দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার পর তার মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। রোববার (১৪ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দেশে নারীদের জন্য পৃথকভাবে দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মধ্যে ৮০ হাজারই হবেন নারী।
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন 'প্রজন্ম'। সংগঠনের সদস্যদের নিজস্ব উদ্যোগে উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা হবে, যার আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্নত ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করাই অন্যতম প্রধান অগ্রাধিকার। বিমানবন্দর ও বিমানসেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং ইতোমধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে।
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে ইটাখোলা-পুটিয়া বাজার সড়কের মোল্লাকান্দা এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী-শিশুসহ আহত ৪মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে বেপরোয়া গতির ঘাতক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকতে হবে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তামিম ইসলাম (১০) নামে এক শিশুকে রশি দিয়ে গরুর সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কাওছার মৃধাকে আটক করেছে পুলিশ।