কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন বলেছেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক নির্যাতন বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
‘মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি’— এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
ফরিদপুরের ভাঙ্গায় ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকেলে উপজেলার মালীগ্রাম বাজার সংলগ্ন হিরালদী রেলসেতুর নিচে অনুষ্ঠিত এ ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা বাইপাস সড়কে শর্ট সার্কিট থেকে লাগা আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বিএনপি দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের জনগণ কোনোভাবেই একদলীয় শাসন মেনে নেবে না।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে একাধিক ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার ও উচ্চ জলাধারের নির্মাণকাজের উদ্বোধন করেছেন মৎস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ ঘিরে চলছে উন্মাদনা। এর মধ্যেই ফরিদপুরের ভাঙ্গায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থন ছাড়ার ঘটনা ঘটেছে দুই যুবকের।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খোলা তালাকনামায় দেনমোহরের তথ্য পরিবর্তন ও ভুয়া তথ্য সংযুক্ত করার অভিযোগ উঠেছে নড়িয়া পৌরসভার কাজী মতিউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সম্পা আক্তার জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় টিসিবির পণ্য সংরক্ষণকারী একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক শ্রমিক। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।