| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঋণ দিতে সক্ষম হলেও আদায়ে দুর্বল: ব্যাংক গভর্নর

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণে সক্ষম হলেও সময়মতো আদায়ে দুর্বল এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, সঠিকভাবে গ্রাহক নির্বাচন করে ঋণ দিলে খেলাপির ঝুঁকি অনেক কমে যায়।

বিস্তারিত...

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে

বিস্তারিত...

সোমবারের মধ্যে মুক্তিযোদ্ধা ভাতা জমা হবে ব্যাংকে

প্রযুক্তিগত ত্রুটির কারণে জানুয়ারি মাসের ভাতা নির্ধারিত সময়ে ব্যাংকে জমা না হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কাটতে যাচ্ছে।

বিস্তারিত...

সকল প্রকার জ্বালানিতেলের মূল্য কমলো

সরকার পুনরায় জ্বালানি তেলের দাম কমিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শনিবার (৩১ জানুয়ারি) রাতের মধ্যে ঘোষণা করা হয়, ১ ফেব্রুয়ারি থেকে নতুন দামে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি হবে। এই সমন্বয় আগের মাসের তুলনায় আরও ২ টাকা কমানো হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১৪ থেকে ১১২ টাকা, পেট্রলের দাম ১১৮ থেকে ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২২ থেকে ১২০ টাকা করা হয়েছে। গত মাসেও প্রতি লিটার ২ টাকা কমানো হয়েছিল।

বিস্তারিত...

রমজানে বাজারে পর্যাপ্ত যোগান থাকায় দাম বাড়ার শঙ্কা নেই, দুশ্চিন্তা মসলায়

রমজানের আগে নিত্যপণ্যের বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এখন পর্যন্ত আমদানির পরিমাণ নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। তাদের মতে, বাড়তি দামের আশঙ্কাও আপাতত দেখা যাচ্ছে না। খুচরা বাজারেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ভূরাজনৈতিক প্রভাবের কারণে মসলার বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি।

বিস্তারিত...

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ১৫ হাজার ৭৬২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বড় হারে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৩১ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় নতুন দাম ঘোষণা করা হয়।

বিস্তারিত...

পোশাক রপ্তানিতে ইইউ চুক্তিতে ভারত, বাংলাদেশ চাপে

বাংলাদেশের পোশাক খাতের বিপুল বাজার দখলের লক্ষ্য নিয়ে ভারত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চূড়ান্ত বাণিজ্য চুক্তি করেছে। এই চুক্তি কার্যকর হলে ভারতীয় পোশাকপণ্যসহ চামড়া, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প ও গয়নার মতো পণ্যের ওপর প্রায় ১২ শতাংশ শুল্ক শূন্যে নেমে যাবে, যা বাংলাদেশসহ অন্যান্য রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতা বাড়াবে। প্রায় দুই দশক ধরে চলা আলোচনার পর মঙ্গলবার চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। অনুমোদনের পর এটি ২০২৭ সালে কার্যকর হবে।

বিস্তারিত...

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার

টানা পাঁচবার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে এসেছে। এর আগে গতকাল দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।

বিস্তারিত...

লিকুইডেশন নয়, পুনরুদ্ধারের সুযোগ চায় ইন্টারন্যাশনাল লিজিং

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড সরাসরি লিকুইডেশনের বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিষ্ঠান পুনর্গঠন ও ঋণ আদায়ের মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরতের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আদালত কর্তৃক নিয়োগপ্রা

বিস্তারিত...

শীতের সবজি ৩০–৬০ টাকায়, আলু কম, চাল-মুরগি দাম বেড়েছে

আজ মাঘ মাসের ১৯ তারিখ। রাজধানীতে শীতের তীব্রতা কম থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব এখনও দৃঢ়। ফলে শীতের সবজি বাজারে সহজলভ্য ও সহনীয় দামে পাওয়া যাচ্ছে। বাজারে দেখা গেছে, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০–৪০ টাকা, শিমের বিভিন্ন প্রকারভেদ প্রতি কেজি ৩০–৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়া, মুলা, পেপে, শালগম, ব্রকলিসহ আরও কিছু শীতকালীন সবজি ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। আলুর দাম আরও কমেছে, কেজিতে প্রায় ১৫ টাকা বেড়েছে সুগন্ধি চালের দাম।

বিস্তারিত...

দেশে সোনার দাম কমলো ভরিতে সর্বোচ্চ ১৪,৬০০ টাকা

টানা পাঁচবার দাম বেড়ে যাওয়ার পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪,৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার টাকায়।

বিস্তারিত...

জানুয়ারিতে রেমিট্যান্স পৌঁছালো ২৯৪ কোটি ডলার

চলতি বছরের জানুয়ারির ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২৯৪ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৩৫ হাজার ৯০৫ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের এই প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ৯৮ কোটি ৮০ লাখ ডলার বেশি, যা রেমিট্যান্স বৃদ্ধির একটি সুস্পষ্ট ইঙ্গিত। রেমিট্যান্স প্রাপ্তির ধারা যদি অব্যাহত থাকে, তাহলে মাস শেষে দেশে রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা প্রবল। উল্লেখ্য, গত বছরের জানুয়ারির প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। চলতি ২০২৫–২৬ অর্থবছরে ২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২২ দশমিক ১০ শতাংশ।

বিস্তারিত...

নিজের পদত্যাগের খবরকে গুজব বললেন গভর্নর

নিজের ছুটি ও পদত্যাগ নিয়ে ছড়ানো গুজব সরাসরি নাকচ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমি কোনো ছুটির দরখাস্ত দেইনি, ছুটি মঞ্জুর হয়নি, ছুটির কোনো ইচ্ছাও নেই। আমি প্রতিদিন রাত ১০টার আগে বাসায় যেতে পারি না। ছুটি নেওয়ার সময় কোথায়? বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকরে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার

বিশ্ববাজারে সোনার দামে শুরু হয়েছে নজিরবিহীন উল্লম্ফন। একের পর এক রেকর্ড ভেঙে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম সাড়ে ৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে, এটি সোনার ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত।

বিস্তারিত...

পে স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি

নবম জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) এর প্রজ্ঞাপন জারি ও জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪