রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকির কারণে বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকট মোকাবিলায় সরকার নতুন উদ্যোগ নিয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
পুঁজিবাজারের বিদ্যমান ও চিহ্নিত প্রতিবন্ধকতা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে পুঁজিবাজার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও পুঁজিবাজারের অংশীজনদের পঞ্চম মাসিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারে রেকর্ড হারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (১৪ জানুয়ারি) ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭০ কোটি ৩০ লাখ বা ১.৭০ বিলিয়ন মার্কিন ডলার। এর হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স।
শীতের মৌসুম শুরু হলেও ঢাকার বাজারে ক্রেতাদের জন্য সবজি ও মুরগির দাম চড়া, যা ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে। তবে ডিম ও মুড়িকাটা পেঁয়াজে সামান্য স্বস্তি মিলেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, এখন বাজারের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এর ধারাবাহিকতায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় লেনদেনও বাড়ছে। আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়সহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মুদ্রা বিনিময় হার।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা।
দেশে চলমান এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট মোকাবিলায় সরকার সরাসরি আমদানির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ১০ জানুয়ারি সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানি করার অনুমতি চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
রপ্তানি আয়ের গতি শ্লথ হয়ে পড়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি আবার বাড়ছে। অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি।
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ২০০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।
দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা থেকে সরে এসেছে। ফলে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা থাকলেও,
কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটি সুষ্ঠু হলেও বৈষম্যবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রশ্নে এই নির্বাচন ‘অর্থবহ’ হয়ে উঠতে পারবে কি না,
টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।