নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২৩ জন সদস্য বর্তমানে কর্মরত রয়েছে এই থানাতে। তবে ছোট্ট কয়েকটি রুমের মধ্যে চলছে পুলিশ সদস্যদের থাকা-খাওয়াসহ অফিসের কার্যক্রম। অপরদিকে নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরুর পরও প্রায় ৫ ধরে বছর বন্ধ রয়েছে কাজ।
যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করেছে অভয়নগর থানা পুলিশ।
আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলন’ এর কর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঝিনাইদহ শহরের স্বাধীনতা চত্বরে স্থাপিত এ স্তম্ভটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কোদলা নদীতে অজ্ঞাত পরিচয়ের ভাসমান একটি মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। মরদেহটি বাংলাদেশী নাকি ভারতীয় ব্যক্তির তা নিশ্চিত হওয়া যায়নি।
যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থের বিনিময়ে মিথ্যা মামলা, হয়রানি এবং আদালতের আদেশ অমান্যের গুরুতর অভিযোগ উঠেছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলাম।
মেহেরপুর শহরের কোর্ট মোড়ে বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের বাসভবনে আগুন লেগেছে। ধোঁয়া ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর সদরের রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামে মোজাফ্ফর হোসেন নামের এক যুবক তার স্ত্রী মনিরা খাতুনকে তালাক দিয়েছেন, কারণ তাদের সন্তান আফিয়ার ত্বক ও চুলের রং বিদেশিদের মতো ধবধবে সাদা। জানা গেছে, বছর পাঁচেক আগে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফ্ফর হোসেনের সঙ্গে বিয়ে হয় বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার মেয়ে মনিরা খাতুনের।
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর তেঁতুলতলা এলাকায় আওয়ামী লীগ সমর্থক তিনজনের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে তাদের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার পর সুজলপুরের ৩ নম্বর পাড়ার রফিক (৫৫), মো. শরিফুল ইসলাম (
বেনাপোল পৌর এলাকার ২নং ওয়ার্ডের গাজীপুর ও নামাজ গ্রামের মাঝে অবস্থিত হাকড় নদীর পাড় থেকে এক নবজাতক শিশু উদ্ধার করা হয়। এ মহতি উদ্যোগের কাজটি করেছেন যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।
সারাদেশে চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ঝিনাইদহ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল বের হয়।
সাতক্ষীরা শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্তম্ভের চারপাশে কিছু একটা ঢেলে
কুষ্টিয়ার পৌর বাজারে বিষাক্ত দ্রব্য মেশানো চিংড়ি মাছ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ
ভারতে পাচারের শিকার হয়ে দীর্ঘ ১১ বছর নিখোঁজ থাকার পর অবশেষে দেশে ফিরলেন গাইবান্ধার শান্তনা বেগম (৪৫)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শান্তনাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি-বিএসএফ, ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই শান্তনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তার ছেলে ও বোন। ১২ বছর পর আপনজনের দেখা পাওয়ায় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে দোকানে চুরির অভিযোগে দুই কিশোরকে রাতভর নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১২টার পর নির্যাতনের শিকার এক কিশোরের মা বাদী হয়ে দোকান মালিক আজাদসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন।