| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শৈলকুপায় বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চুয়াডাঙ্গায় অপপ্রচারের অভিযোগ এনে বিএনপির সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনসহ দলীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিস্তারিত...

কুষ্টিয়ার দৌলতপুরে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।

বিস্তারিত...

যশোরে কলেজ ছাত্রদল সভাপতি ছুরিকাহত

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোডে দুর্বৃত্তরা সোহানের ওপর হামলা চালায়। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

নবীর আদর্শ থেকে আমরা পেছাবো না: মামুনুল হক

মহানবী (স:) এর আদর্শ আর সাহাবীদের নমুনা থেকে আমরা মোটেও পেছাবো না। আমাদেরকে যতই ট্যাগ দেয়া হোক, যতোই আন্তর্জাতিক চাপ দেয়া হোক।

বিস্তারিত...

ঝিকরগাছায় ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সংবর্ধনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খানকে শ্রীপুর উপজেলা বিএনপি ও মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

আজ তরিকুল ইসলামের স্মরণ সভায় যোগ দেবেন বিএনপি মহাসচিব

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় যোগ দিতে আজ বৃহস্পতিবার যশোরে আসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

যশোরে পাকা কলা ঘুস নেওয়া সেই সহকারী বরখাস্ত

যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী মো. আলমগীর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিস্তারিত...

যশোরে ট্রলির চাপায় দম্পতি নিহত

যশোরের মনিরামপুরে আজ (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাল বোঝাই ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বাকোশপোল মোড়ে। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

ঝিনাইদহে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে শাওন হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

শরীয়তপুরে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরন

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও অসহায়দের মাঝে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে অর্ধকোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সদস্যরা। বুধবার (৫ নভেম্বর) সকাল ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ওসমান গনি যশোর শহরের মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

বিস্তারিত...

গাংনীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সাপের কামড়ে শামীম রেজা (১৮) নামের এক যুবক মারা গেছেন। যুবক শামীম করমদী গ্রামের মাঠপাড়ার হারান আলীর ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪