| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খুলনায় পৃথক দুটি স্থানে শিশুসহ ৪ খুন

রবিবার ১৭ নভেম্বর রাতে খুলনা নগরীর পৃথক দুটি স্থানে শিশুসহ চারজনকে হত্যা করা হয়েছে। নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তা কমিশনারের কালভার্টের পাশে বৃদ্ধা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মহিদুন্নেছা (৫৫) এবং তার দুই নাতি ফাতিহা (৬) ও মুস্তাকিম (৮)। তাদের শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। শিশু দুটি শেফার আহমেদ ও রুবি আক্তার দম্পতির সন্তান।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে মানুষ আস্থা রাখতে পারছে না : রাশেদ খাঁন

যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলোর নেতাকর্মীরা কেউই ভালো থাকতে পারব না। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দলগুলোর মধ্যে বিভাজনের কারণে জনগণের মাঝে নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বিস্তারিত...

শার্শায় কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের একটি কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

নারীকে ক্ষমতার বাইরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : সেলিমা রহমান

নারীকে ক্ষমতার বাইরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান।

বিস্তারিত...

যশোরে ত্রিভাষিক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস স্কুলের যাত্রা শুরু

বাংলা ইংরেজি ও আরবি ভাষার উপর সমান দক্ষতা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ ।এখানে একদিকে যেমন শিক্ষার্থীরা পবিত্র কুরআনের হিফজ ও তাফসিরের আলোয় নিজেদের চরিত্রকে গড়ে তোলে, অন্যদিকে তারা ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীলভাবে যোগাযোগের দক্ষতাও অর্জন করে।

বিস্তারিত...

মাগুরা ২ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণা চলাকালে মহম্মদপুর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা মহম্মদপুরের আউনাড়া মোড় থেকে ধোয়াইল বাজার পর্যন্ত এবং কানুটিয়া বাজার এলাকায় (২ কিমি) রাস্তা অবরোধ করে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করেন।

বিস্তারিত...

মেহেরপুরে অসুস্থ কুকুরে অতিষ্ঠ মানুষ

মেহেরপুর শহরে দিন দিন বাড়ছে বেওয়ারিশ ও অসুস্থ কুকুরের উপদ্রব। বিশেষ করে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় দেখা যায় অসংখ্য ক্ষুধার্ত ও অসুস্থ কুকুরের আনাগোনা। এর ফলে স্থানীয় মানুষ যেমন ভীত-সন্ত্রস্ত, তেমনি অসহ্য দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষ ও পথচারীরা।

বিস্তারিত...

শার্শায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) রাতে শার্শার নাভারণ বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভারত থেকে উচ্ছেদ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

যশোরের বেনাপোল সীমান্ত পথে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের বসতবাড়ি উচ্ছেদ করে ভারতীয় পুলিশ। পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ট্রাকে আগুন

কু‌ষ্টিয়া শহ‌রের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রা‌কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

গাংনীতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম (৮২) বার্ধক্যজনিত কারণে শনিবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অংসখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

বিস্তারিত...

বাগেরহাটে ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

মহাসড়ক থেকে নসিমন, করিমনসহ বিআরটিসির অবৈধ বাস চলাচল বন্ধ না হলে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতির নেতারা।

বিস্তারিত...

স্বাক্ষর জাল করে পদ বাগিয়ে নেওয়ার অভিযোগে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারফলসি মাদ্রাসার সুপার ইয়ারুল হকের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে নিয়োগের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মামলা করেছেন মাদ্রাসার সাবেক সভাপতির ছেলে কনক মণ্ডল।

বিস্তারিত...

অজপাড়াগায়ের কৃষকের ছেলে এখন বিসিএস ক্যাডার

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম রুদ্রপুরের কৃতি সন্তান শামীম রেজা। তিনি এবারের ৪৯তম (বিসিএস) পরীক্ষায় শিক্ষা ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করা এ মেধাবী তরুণ তার শিক্ষা জীবনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

বিস্তারিত...

ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে নবান্ন উৎসব

ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল গ্রামীণ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী লাঠিখেলার প্রাণবন্ত অনুষ্ঠান। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের সূচনা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪